স্টাফ রিপোটার: জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, আওয়ামী লীগ আবারও আগুন সন্ত্রাসে মেতে ওঠেছে। এরআগেও তারা গান পাউডার দিয়ে চলন্ত বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করেছে। দেশে আগুন সন্ত্রাস কারা করে জাতি তা জানে। সরকার নিজেরা নাশকতা বিরোধী দলের ওপর দায় চাপানোর অপচেষ্টা করছে।
মঙ্গলবার দুপুরে পুরানা পল্টন মোড়ে নির্বাচন বাতিল ও সরকার পতনের একদফা দাবিতে বিরোধী দলগুলোর ডাকা হরতালের সমর্থনে এক মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি পুরানা পল্টন, বিজয়নগর ঘুরে পল্টন মোড় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে ফরহাদ বলেন, সরকারের আজ্ঞাবহ আইনশৃঙ্খলা বাহিনী নাশকতার তদন্ত না করেই বিএনপির ওপর দোষারোপ করে আওয়ামী লীগের আগুন সন্ত্রসীদের রক্ষা করে। বিএনপিসহ বিরোধী দলগুলো লাশের ওপরে ক্ষমতায় যাওয়ায় বিশ্বাস করে না। আওয়ামী লীগ লাশের ওপর ভর যেভাবে ক্ষমতায় গেছে, এখন লাশের ওপর ভর করে ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছে।
মিছিলে এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান, বিকল্পধারার চেয়ারম্যান প্রফেসর ড. নূরুল আলম বেপারী, মহাসচিব শাহ মোহাম্মদ বাদল, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান শাওন সাদেকী, এনডিপি চেয়ারম্যান ক্বারী আবু তাহের, মহাসচিব আব্দুল্লাহ আল হারুন, জাগপার কেন্দ্রীয় নেতা মো. আবুল হোসেনসহ সমমনা জোটের নেতাকর্মীরা অংশ নেন।
স্টাফ রিপোর্টার: জুলাই সনদ ও গণভোট নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে এবং সরকারের ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গঠনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে। বুধবার ২১ মে নগরীর সাতটি ...
স্টাফ রিপোর্টার: বিচার বিভাগীয় সচিবালয় বিলুপ্ত করার সিদ্ধান্তকে ‘বিচার বিভাগের ওপর চপেটাঘাত’ হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার পথ রুদ্ধ করা ...
স্টাফ রিপোর্টার: পুরনো ধারাবাহিকতা ভেঙে জনগণের জন্য বাজেট প্রণয়নের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। কর ব্যবস্থাপনা শক্তিশালী করা, অনলাইনে সমন্বিত ও ফেসলেস কর ব্যবস্থা চালুসহ বিভি ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার (সাবেক মন্ত্রী) অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় সিসিইউতে রয়েছেন। জাতীয় পার্টির (একাংশ) দফ ...
সব মন্তব্য
No Comments