আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পাঞ্জাবগামী দুটি কোচ থেকে অন্তত ৯ জন যাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা করেছে সশস্ত্র দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১০ জুলাই) দেশটির বেলুচিস্তান প্রদেশের ঝোব ও রোরালাই জেলার সীমান্বর্তী সুর-দাকাই এলাকায় এ ঘটনা ঘটেছে। বেলুচিস্তান সরকারের মুখপাত্র শহিদ রিনদ ঘটনা নিশ্চিত করে বলেন 'ফিতনা আল হিন্দুস্তান' নামক একটি সশস্ত্র গোষ্ঠী একযোগে কাকাট, মাসতুং এবং সুর-দাকাই এলাকায় হামলা চালিয়েছে।
ঝোবের সহকারি কমিশনার নবীদ আলমের বরাতে গণমাধ্যমে জানাগেছে, দুটি কোচ থেকে ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশগুলি রাখনিতে আনা হচ্ছে, সেখানে থেকে নিহতদের পাঞ্জাবের নিজ নিজ এলাকায় পাঠানো হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এন-৭০ মহাসড়কের পাশে ডাব নামক স্থানে ব্যারিকেড দিয়ে দু'টি যাত্রীবাহী কোচ থামিয়ে তল্লাশী চালায় দুর্বৃত্তরা। এবং যাত্রীদের জাতীয় পরিচয়পত্র (সিএনআইসি) পরীক্ষা করে পাঞ্জাবের ঠিকানযুক্ত ১০ জন যাত্রীকে অস্ত্রের মুখে নামিয়ে নেয়।
একজন বেঁচে যাওয়া যাত্রী বলেন, তারা এক কোচ থেকে সাত জন এবং অন্য কোচ থেকে তিনকে টেন-হিঁচড়ে নামিয়ে নিয়ে যায়। আমরা গাড়ি ছাড়ার সময় গুলির শব্দ শেনেছি, এরপর আর কিছু জানি না।
পরবর্তীতে নিষিদ্ধঘোষিত সংগঠন বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট (বিএলএফ) হামলার দায় স্বীকার করেছে।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ইরানের ভূখণ্ডে গোপন সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা ও দুই ইরানি কর্মকর্তা। বুধবার আন্তর্জাতিক সংবা ...
আন্তর্জাতিক ডেস্ক: প্রবল ঝড় ও ভারী বৃষ্টির মধ্যে দেওয়াল ধসে পড়ে মার্গুদেবী মন্দিরে প্রাণ হারালেন ৬ জন ভক্ত। আহত হয়েছেন আরও ১৪ জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, ১২ মে সন্ধ্যায়, সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামে। ...
সব মন্তব্য
No Comments