স্টাফ রিপোটার: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠাই গুরুত্বপূর্ণ। ভোটাধিকার হচ্ছে গণতন্ত্রের প্রবেশদ্বার। ভোটাধিকার নিশ্চিত না হলে গণতন্ত্র নিশ্চিত হয় না। তাই, অধরাই থেকে যায় সুশাসন। ভোটাধিকার প্রতিষ্ঠিত না হলে জবাবদিহিতা নিশ্চিত হয় না, আর সেকারণেই প্রতিষ্ঠিত হয় না মানবাধিকার। দেশের মানুষ উন্মুখ হয়ে আছে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশায়।
আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানী কার্যালয় মিলনায়তনে চাঁদপুর জেলা জাতীয় যুব সংহতি সম্মেলন প্রস্তুতি কমিটির নেতৃবৃন্দ জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের-কে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এক সভায় একথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, রেজাউল ইসলাম ভূঁইয়া, যুব সংহতির আহ্বায়ক ও ভাইস চেয়ারম্যান শফিকুল ইসরাম শফিক, এইচ এম শাহরিয়ার আসিফ, জসিম উদ্দীন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হেলাল, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম সরকার, যুগ্ম শিক্ষা বিষয়ক সম্পাদক মীর সামছুল আলম লিপটন, প্রাদেশিক সম্পাদক খোরশেদ আলম খুশু, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ জিয়াউর রহমান বিপুল, মোঃ আবুল কালাম আজাদ টুলু, মোঃ নুরুজ্জামান, জাতীয় যুবসংহতির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাঈদ আলম, সালাউদ্দিন আহমেদ, শাহ আনোয়ারুল অনু, মহানগর উত্তর-এর নেতা সালাউদ্দিন বাচ্চু, বিপ্লব, চাঁদপুর জেলা যুব সংহতির আহ্বায়ক হাজী গোলাম মোস্তফা নিঝুম পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক নাজমুল গাজী, আলাউদ্দিন চৌধুরী, হারুন গাজী, মোঃ ফারুক হোসেন আকাশ, মোঃ সেলিম শেখ, মোঃ খাজা আহমেদ, জেলা কমিটির সদস্য মোঃ শফি আহমেদ শফি, ইব্রাহিম খলিল, মোঃ জহির উদ্দিন, মোঃ তানভির আহমেদ, মোঃ নাইম গাজী সহ জেলা জাতীয় যুব সংহতির নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ঝালকাঠি জেলা শহরসহ নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর মুক্তির দাবি ...
ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার ১৮ মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অন ...
সব মন্তব্য
No Comments