মাহমুদুর রহমান(তুরান) ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি: দুর্গম চতল বিলের মধ্যে এক নারীর মরদেহ উদ্ধারের ২দিন পর। আবারো ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের নয়াকান্দা বিলের মধ্যে ধান ক্ষেতে মিললো এক বৃদ্ধর মরদেহ (কঙ্কাল)। ঐ বৃদ্ধ পাশ্ববর্তী আজিমনগর ইউনিয়নের ঘোষ গ্রামের মৃত রহম হাওলাদারের পুত্র মোতালেব হাওলাদার (৭৫)। শুক্রবার দুপুরে ভাঙ্গা থানা পুলিশ হাড়গোড় (কঙ্কাল) সহ পচা মৃত দেহ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে । লাশের পরিচয় সনাক্তের জন্য ফরিদপুর থেকে সিআইডি ও পি,বি,আই দুইটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। পরপর ২টি লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে ভাঙ্গা থানার এস, আই জয়ন্ত মজুমদার জানান, সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে পৌঁছাই। বৃদ্ধর মরদেহ (কঙ্কাল) উদ্ধার করি। লাশের ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরন করা হয়েছে।
এঘটনায় বৃদ্ধর ছেলে মিজানুর রহমান হাওলাদার জানান, ১ মাস আগে আমার বাবা শিবচর উপজেলার সোলাপুর গ্রামে এক আত্মীয়র বাড়ি
গিয়েছিল। সেখান থেকে বাড়ি ফেরার পথে হয়তো সে পথ হারিয়ে বিলের মধ্যে চলে গিয়েছিল এবং সেখানে হয়তো অসুস্থ হয়ে আমার বাবা মারা যেতে পারে । লুঙ্গি গামছা দেখে আমার বাবার লাশ শনাক্ত করি।
এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন আল ইসলাম জানান, কিছুদিন আগে ওই বৃদ্ধ পার্শ্ববর্তী শিবচর এক আত্মীয়র বাসায় গিয়েছিল। সেখান থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিয়ে আর বাড়ি ফিরে নাই। এঘটনার দুদিন পর নিখোঁজের ছেলে ভাঙ্গা থানায় একটা সাধারণ ডায়রি করেন। আজ শুক্রবার সকালে সংবাদ পাই, ঐ বৃদ্ধর মরদেহ ধান খেতে পাওয়া গেছে। আমাদের পুলিশ বিলের মধ্যে ধান ক্ষেত থেকে বৃদ্ধর হাড়গোড় মাথার খুলি সহ পচা লাশ উদ্ধার করে।
এঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহার পর ঘরে ফেরা যাত্রীদের ভ্রমণ নির্বিঘ্ন করতে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে আজ শনিবার বিক্রি হচ্ছে আগামী ২ জুনের যা ...
ডেস্ক রিপোর্ট: ঢাকার ব্যস্ততম মার্কেট গাউছিয়াতে নারীদের প্রতিনিয়ত যৌন হয়রানির শিকার হতে হয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শ ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, মহাসড়কে যানজট, চাঁদাবাজি ও অতিরি ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, দেশের গণতন্ত্রকে সুসংহত করতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিষ্ঠার সাথে কাজ করে গেছেন। দেশের ...
সব মন্তব্য
No Comments