আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের হেরাতে জাতিসংঘ কম্পাউন্ডে হামলায় একজন পুলিশ গার্ড নিহত হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, পশ্চিমাঞ্চলীয় শহরটির উপকন্ঠে সরকারি বাহিনী ও তালেবানের মধ্যে তীব্র লড়াইয়ের প্রেক্ষাপটে জাতিসংঘ কম্পাউন্ডে এ হামলা চালানো হয়।
গত মে মাস থেকেই আফগানিস্তানে সসিংসতা বেড়ে গেছে। দেশটি থেকে মার্কিন নেতৃত্বাধীন বিদেশী সৈন্য চূড়ান্তভাবে প্রত্যাহারের পর থেকে তালেবান তাদের হামলা জোরদার করে। ইতোমধ্যে তালেবান হেরাতসহ আফগানিস্তানের অনেকগুলো জেলা দখলে নেয়ার দাবি করেছে।
শুক্রবার হেরাত নগরীর উপকণ্ঠে তালেবান ও সরকারি বাহিনীর মধ্যে তুমুল লড়াইয়ের কারণে অনেক পরিবার পালাতে বাধ্য হয়েছে। সংঘর্ষকালে হেরাতের জাতিসংঘ কম্পাউন্ডে রকেট চালিত গ্রেনেড ও বন্দুক হামলা হয়।
ইউনাইটেড নেশন্স এসিসট্যান্স মিশন ইন আফগানিস্তান (ইউএনএএমএ) এক বিবৃতিতে এ খবর জানিয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ইরানের ভূখণ্ডে গোপন সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা ও দুই ইরানি কর্মকর্তা। বুধবার আন্তর্জাতিক সংবা ...
আন্তর্জাতিক ডেস্ক: প্রবল ঝড় ও ভারী বৃষ্টির মধ্যে দেওয়াল ধসে পড়ে মার্গুদেবী মন্দিরে প্রাণ হারালেন ৬ জন ভক্ত। আহত হয়েছেন আরও ১৪ জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, ১২ মে সন্ধ্যায়, সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামে। ...
সব মন্তব্য
No Comments