কামরুজ্জামান শাহীন,ভোলা॥ ভোলায় বিএনপি-পুলিশ সংঘর্ষে গুলিবর্ষণে গুরুতর আহত ভোলা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি মো. নুরে আলম জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। বর্তমানে তার অবস্থা আরো গুরুতর। বিএনপি ও তার পরিবার পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।
তিনি বর্তমানে ঢাকার গ্রীনরোড ধানমন্ডি কমপোর্ট হাসপাতালে লাইফ সার্পোটে চিকিৎসাধীন রয়েছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এ প্রতিনিধিকে বলেন, ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম বর্তমানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। তার মাথা ও শরীরে পুলিশ গুলিবর্ষণ করেছে। তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণের কারণে অবস্থা সংকটপন্ন। তিনি আরো বলেন সাধারন মানুষের স্বার্থ রক্ষার আন্দোলনে পুলিশের নির্বিচারে গুলিবর্ষণ গনতন্ত্রের উপর আঘাত। আমরা কেন্দ্রীয় ছাত্রদল এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমাদের সহযোদ্ধা নুরে আলমের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।
উল্লেখ্য- গত রোববার বেলা ১১ টার দিকে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে ভোলা জেলা বিএনপি’র আয়োজনে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে বিনা উস্কানিতে পুলিশ হঠাৎ লাঠিচার্জ ও নির্বিচারে নেতাকর্মীর উপর গুলিবর্ষণ করেন। এসময় পুলিশের গুলিতে সেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিম নিহত হন ও জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমসহ শতাধিক নেতাকর্মী গুরুতর আহত হন। আহতদের ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে নুরে আলমের অবস্থা সংকটাপন্ন হওয়ায় বরিশাল রেফার করেন। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে রাতেই বরিশাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়।
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ঝালকাঠি জেলা শহরসহ নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর মুক্তির দাবি ...
ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার ১৮ মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অন ...
সব মন্তব্য
No Comments