রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় জাসদ নেতা হত্যা মামলার চার্জশীটভূক্ত আসামী চাখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকুকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট।
হত্যা মামলায় তাকে ১ নম্বর আসামী করে আদালতে অভিযোগপত্র ( চার্জশীট) দাখিলের ১০ বছর পরে গত ১৮ এপ্রিল স্থানীয় সরকার আইনের ৩৪-এর (১) ধারায় তাকে ইউপি চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। ১৫ দিনের মধ্যে তার সেই সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করা হলো।
বুধবার হাইকোর্টের বিচারপতি খসরুজ্জামান ও মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ সাময়িক বরখাস্ত আদেশ ছয় মাসের জন্য স্থগিত করে টুকুকে চেয়ারম্যান পদে বহাল রাখার নির্দেশ দেন। এর ফলে চেয়ারম্যান হিসেবে কাজ করতে তার আর কোনো বাধা রইল না।
প্রসঙ্গত,২০১৩ সালের ১৯ জুলাই শুক্রবার জুমার নামাজ আদায় করতে যাওয়ার পথে উপজেলা জাসদের তৎকালীন সাংগঠনিক সম্পাদক রোজাদার সৈয়দ হুমায়ুন কবিরকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দায়েয়কৃত হত্যা মামলায় চাখার ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকুকে ১ নম্বর আসামী করে ১০ জনের বিরুদ্ধে ওই বছরের ২৮ অক্টোবর আদালতে চার্জশীট দাখিল করা হয় । দ্বিতীয় বারের মত ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ না করায় সম্প্রতি চাখার ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও উপজেলা যুবলীগ নেতা মেজবাহ্ ্উদ্দিন সোহেল এ ব্যপারে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মন্ত্রী এবং সচিবের বরাবরে লিখিত অভিযোগ দেন। এর প্রেক্ষিতে তাকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। নৌকার টিকিটে বিজয়ী ইউপি চেয়াররম্যান পদ থেকে টুকুকে সাময়িক বরখাস্ত করায় দলের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়া এবং বিভিন্ন সময়ে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করার অভিযোগ তুলে চাখার ইউনিয়ন আওয়ামী লীগ ২৪ এপ্রিল জরুরী সভা ডেকে তাকে উপজেলা আওয়মী লীগের সহ-সভাপতি পদ থেকে বহিস্কারের দাবি জানায়। ২৯ এপ্রিল চাখার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ.মালেক হাওলাদার ও সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান মিলন এ সংক্রান্ত সভার রেজ্যুলেশন, টুকুর বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদ ও আওয়ামী লীগের সাবেক ও বর্তমান দুই ইউপি সদস্যের জিডির কপিসহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে দল থেকে তার বহিস্কার চেয়ে লিখিত আবেদন করেন।
এ বিষয়ে সৈয়দ মজিবুল ইসলাম টুকু দাবি করেন চাখারের চলমান উন্নয়নকে বাধাগ্রস্থ করতে তার সঙ্গে পরাজিতরা নানাভাবে শত্রুতা করছেন।
এদিকে টুকুর বহিষ্কারাদেশ স্থগিতের খবরে বুধবার সন্ধ্যায় চাখার বাজারে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন তার সমর্থক নেতাকর্মীরা।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments