ডেস্ক রিপোর্ট: তার শুরুটা অভিনয় দিয়ে। অভিষেকটা হয়েছিল কলকাতায় রাজেশ তরফদারের হাত ধরে। এরপর এহতেশাম পরিচালিত রাজধানীর বুকে চলচ্চিত্রের মাধ্যমে প্রথম ঢাকাই চলচ্চিত্রে যাত্রা শুরু। একে অভিনয় করেন, আজান, তোমার আমার, শাদী, রাজা এলো শহরে, বন্ধন, গোধূলির প্রেম সহ বেশ কয়েকটি বাংলা এবং ঊর্দু চলচ্চিত্রে। অভিনয়ের সুত্র ধরেই পরিচয় এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হন প্রযোজক, পরিচালক কাজী জহির-এর সঙ্গে। চিত্রা ফিল্মস-এর ব্যানারে প্রযোজনা করেনÑনয়ন তারা, ময়না মতি, অবুঝ মন, চাষীর মেয়ে, বধূ বিদায়, আমার স্বপ্ন সহ বেশ কয়েকটি চলচ্চিত্র। এই প্রথম তিনি টেলিভিশনে তার অভিনয় এবং ব্যক্তি জীবনের নানা জানা অজানা কথা বলেছেন ‘অনেক সাধের ময়না’ অনুষ্ঠানে খ্যাতিমান সাংবাদিক আবদুর রহমান-এর সঙ্গে। অনুষ্ঠানটি প্রচার হবে চ্যানেল আইতে আগামী ২৮ মার্চ বিকাল ০৫:২০ মিনিটে।
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
ডেস্ক রিপোর্ট বরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা ‘মঞ্চসারথি’ আতাউর রহমান সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ ...
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
সব মন্তব্য
No Comments