ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা ও পৌর যুবদলের নতুন আহ্বায়ক কমিটির আনন্দ মিছিল পুলিশের বাঁধায় পন্ড হয়ে গেছে। দুই গ্রুপের সংঘর্ষের আশংকায় মিছিলটি ছত্রভংগ করে দেয়া হয় বলে জানায় পুলিশ। গতকাল সোমবার সকালে উপজেলা সদরের অনন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, কসবা উপজেলা ও পৌর যুবদলের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়ায় উপজেলার সকল ইউনিয়নের যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে সকালে একটি আনন্দ মিছিল বের করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভূইয়া। মিছিলটি বিনাউটি ইউনিয়নের অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে বের করে কিছুদূর যাওয়ার পর পুলিশ তাতে বাঁধা দেয়। এসময় পুলিশের সাথে মিছিলকাদের ধাক্কাধাক্কি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে মিছিলটি পন্ড হয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল হক ইমুকে আটক করেছে।
কসবা উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভূইয়া বলেন, নতুন কমিটি গঠন করায় আমরা নেতাকর্মী নিয়ে আনন্দ মিছিল বের করি। পুলিশ বিনা উস্কানিতে আমাদের শান্তিপূূর্ণ মিছিলে বাঁধা দিয়েছে। পুলিশ আমাদের এক কর্মীকে ধরে নিয়ে গেছে এবং বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে। তিনি এঘটনার সুষ্ঠু তদন্তের দাবী করে আটককৃত সিরাজুল ইসলাম ইমুকে ছেড়ে দেয়ার দাবী জানান।
কসবা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার অরুপ পাল জানান, সংঘর্ষে কেউ আহত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে এমন জানা নেই।
কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর ভূইয়া জানান, অনুমতি ছাড়াই তারা এ আনন্দ মিছিলের নামে জন সমাগম করে। এছাড়া যুবদলের পদধারী ও পদ বঞ্চিতদের মধ্যে উত্তেজনা চলতে থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বাঁধা দিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় কেউ আহত হয়নি। একজনকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত সহকারী আবদুর রহমান সানির বড় ভাই কবির আহাম্মদের অনুসারী যুবদলের নেতাকর্মীদের মাধ্যমে এককভাবে উপজেলা যুবদল ও পৌর যুবদল নামে দুটি পকেট কমিটি ঘোষনা করা হয়। এ কমিটি বাতিলের দাবীতে এর আগে গত ১৮ সেপ্টেম্বর গত বছরে ঘোষিত যুবদলের কমিটির নেতাকর্মী ও সমর্থকরা সংবাদ সম্মেলন ও ঝাড়ু মিছিলসহ বিক্ষোভ কর্মসূচী করে।
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার প্রথম নামাজে জানাজা আজ র ...
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা আগামী ২৮ মে ধরে বাংলাদেশ রেলওয়ে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি করছে। ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে আজ রবিবার ১৭ মে থেকে ঈদের আগে শেষ দিন অর্থাৎ ২৭ মে’র ...
সব মন্তব্য
No Comments