আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধ বিরতি কার্যকর হওয়ার এক মাস পার হলেও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলা ও সহিংসতা থামেনি। ধ্বংসস্তুপের নিচ থেকে আরও মৃতদেহ উদ্ধারের সঙ্গে সঙ্গে বেড়েই চলছে নিহতের সংখ্যা।
সংবাদমাধ্যম আল জাজিরা প্রতিবেদনে জানায়, অক্টোবরে ঘোষিত যুদ্ধবিরতির পরও ইসরায়েলি বাহানী মাঝে মধ্যেই বিমান হামলা ও স্থল হামলা চলাচ্ছে। স্থানীয় সূত্র জানায়, এসব হামলায় ধ্বংসস্তুপের নিচ থেকে প্রতিদিন নতুন নতুন মৃতদেহ উদ্ধার হচ্ছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৬৯ হাজার ছাড়িয়েছে। অধিকাংশ নিহতের দেহ এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।
এদিকে, এপি নিউজ এবং দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলি হামলায় শুধু অক্টোবর শেষ দিকে একশোর বেশী মানুষ নিহত হয়েছে, যার মধ্যে ৪৬ শিশু রয়েছে।
মানবিক সহায়তা পৌঁছানো ও পুনর্বাসন কার্যক্রম প্রায় স্থবির হয়ে আছে। জাতিসংঘ জানিয়েছেন, গাজায় খাদ্য, ওষুধ ও জ্বালানির ঘাটতি সারাত্মক আকার ধারণ করেছে। যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে আন্তর্জাতিক মহলের উদ্বেগও বাড়ছে।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যক্রর হয়েছিল্ চুক্তি অনুযায়ী, দুই পক্ষই আক্রমণ বন্ধ রাখার অঙ্গীকার করছিল। কিন্তু এক মাস পার হলেও বাস্তবে সহিংসতা বন্ধ হয়নি, বরং নতুন করে ইত্তেজনা বাড়ছে গাজা উটত্যকায়।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ইরানের ভূখণ্ডে গোপন সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা ও দুই ইরানি কর্মকর্তা। বুধবার আন্তর্জাতিক সংবা ...
আন্তর্জাতিক ডেস্ক: প্রবল ঝড় ও ভারী বৃষ্টির মধ্যে দেওয়াল ধসে পড়ে মার্গুদেবী মন্দিরে প্রাণ হারালেন ৬ জন ভক্ত। আহত হয়েছেন আরও ১৪ জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, ১২ মে সন্ধ্যায়, সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামে। ...
সব মন্তব্য
No Comments