চট্টগ্রাম অফিস: রাঙামাটির জুড়াছড়ি উপজেলার সীমান্তবর্তী বগাখালী বাজার এলাকা থেকে ভারতীয় আধার কার্ডসহ মন চন্দ্র চাকমা (২২) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী গণমাধ্যমকে এতথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার ( ০৭ আগস্ট ) সকালে বিজিবির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধীনস্থ বগাখালী বিওপি’র টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী বগাখালী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি টহলদল অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশকারী মন চন্দ্র চাকমা নামের এক ভারতীয় নাগরিককে আটক করতে সক্ষম হয়।
আটককৃত ব্যক্তি ভারতের মিজোরাম রাজ্যের দক্ষিণ উগুদাসুরি চংতে লংলে এলাকার চন্দ্র হানশু চাকমার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি চোরাচালান ব্যবসার সাথে জড়িত।
আটককৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: ওমানের আল মিলিদ্দা শহরে প্রাইভেট কারের এসির গ্যাস বিস্ফোরণে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের চার ভাইয়ের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার ১২ মে বিকেলে পার্কিংয়ে গাড়িটি চালু অবস্থায় এই ম ...
স্টাফ রিপোর্টার: লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশি নিহত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (১২ মে) দূতাবাসের এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয় ...
ডেস্ক রিপোর্ট: লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। সোমবার, ১১ মে এই হামলায় তাদের সঙ্গে এক সিরীয় নাগরিকও প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণ লেবাননে অবস্থানরত সংবা ...
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির ...
সব মন্তব্য
No Comments