পঞ্চগড় প্রতিনিধি: ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশের পঞ্চগড়ে কাজ করতে এসে সতিশ রায় নামে এক ভারতীয় নাগরিক আটক করেছে বিজিবি। রাতে এক প্রেস বিজ্ঞোপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল মনিরুল ইসলাম।শনিবার (৮ মার্চ) বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া টয়াগছ এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, আটক সতিশ রায় ভারতের জলপাইগুঁড়ি জেলার ময়নাগুঁড়ি থানার দক্ষিণ ডাঙ্গাপাড়া এলাকার দেবিন রায়ের ছেলে। তাকে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করার পাশাপাশি তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।
প্রেস বিজ্ঞোপ্তিতে জানা যায়, সতিশ রায় ১৫ থেকে ২০ দিন আগে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া এলাকায় দিনমজুরের কাজ করছিলেন। এর আগেও একই ভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে দিনমজুরের কাজ করেছে সতিশ। শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাঝিপাড়া টয়াগছ এলাকার রমজান আলীর বাড়ি থেকে সতিশকে আটক করে মাঝিপাড়া বিওপির বিজিবি সদস্যরা।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল মনিরুল ইসলাম বলেন, ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে দিনমজুরের কাজ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। তাকে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
সব মন্তব্য
No Comments