আল আমিন, ( চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ )
বুধবার (২৭ ডিসেম্বর ২০২৩) রাত ৮ টার সময় চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলা ধাইনগর ইউনিয়ন গ্রাম মর্দানা ,আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিকটতে আসার সাথে সাথে বাড়ছে সহিংসতা রেহাই পাচ্ছে না অবুঝ শিশুরাও।
প্রার্থীর পাল্টাপাল্টি সমর্থনের জের ধরে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের ট্রাক প্রতিকের সমর্থক, সুমন আলীর ছেলে লালচান আলী (১১) নৌকার নির্বাচনী অফিসে গেলে মুখমণ্ডলে গরম চা ঢেলে ঝলসে দিল নৌকা প্রতিকের সমর্থক। শিশুটিকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক, উন্নত চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর ২৫০ সজ্জা হাসপাতালে রেফার্ড করেন।
এসময় ট্রাক প্রতিকের উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি, আবু আহমেদ নাজমুল কবির মুক্তা শিশুটিকে দেখতে এসে বলেন, এটি একটি অমানবিক কাজ যে বা যারা এ কাজের সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি, এ সময় আরো উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলাম।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাঃ সাজ্জাদ হোসেন জানান, এবিষয়ে কোন অভিযোগ পাইনি তবে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজশাহী অফিস: শ্রমিক সংগঠনের ফেডারেশন কর্তৃক প্রদত্ত কমিটি বাতিল করে নির্বাচনের দাবিতে রাজশাহীর সঙ্গে সারা দেশের সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। সোমবার ১৮ মে সকাল থেকে হঠাৎ করেই দূরপাল ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
সব মন্তব্য
No Comments