ডেস্ক রিপোর্ট: বাম গণতান্ত্রিক জোটের সভা ৬ জুলাই ২০২৫ সন্ধ্যায় জোটের অস্থায়ী কার্যালয় সিপিবি’র কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ,বাসদ (মার্কসবাদী)-এর কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা,গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী আবদুল আলী,বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমন্ডলীর সদস্য অধ্যাপক আবদুস সাত্তার, সিপিবির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাসদের সহ-সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, সম্পাদকমণ্ডলীর সদস্য নিখিল দাস।
সভায় নেতৃবৃন্দ বলেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশী কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার বিরুদ্ধে সাম্রাজ্যবাদবিরোধী দেশপ্রেমিক জনগণের উদ্যোগে গত ২৭,২৮ জুন’২৫ রোডমার্চ অনুষ্ঠিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট হচ্ছে গণহত্যার বিচার, গণতান্ত্রিক সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচন। অথচ অন্তর্বর্তীকালীন সরকার তার এখতিয়ার বহির্ভূতভাবে বন্দর ইজারাসহ অন্যান্য কর্মকাণ্ড করছে।
দেশপ্রেমিক জনগণের এই রোডমার্চে আমরা জনগণের অভূতপূর্ব সমর্থন পেয়েছি। আমরা আশা করেছিলাম সরকার আওয়ামী সরকারের চুক্তির ধারাবাহিকতায় বন্দর ইজারা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসবে। অথচ সরকার জনগণের মতামত উপেক্ষা করে বন্দর বিদেশী কোম্পানির কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে। যা নৌপরিবহন উপদেষ্টার বক্তব্যে স্পষ্ট হয়েছে।
সভায় নেতৃবৃন্দ সরকারকে বন্দর ইজারা দেওয়ার জাতীয় স্বার্থ বিরোধী সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান। অন্যথায় বাংলাদেশের সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ করে কঠোর আন্দোলন কর্মসূচি করার ঘোষণা দেন।
সভায় নেতৃবৃন্দ বলেন, সারাদেশে বিভিন্ন স্থানে মব তৈরি করে সন্ত্রাসী কর্মকাণ্ডকে সরকারের বিভিন্ন কর্তাব্যক্তিরা যেভাবে সম্মতি উৎপাদন করছে তা খুবই উদ্বেগজনক। এইসব বক্তব্য মবকে উৎসাহিত করছে।
নেতৃবৃন্দ অবিলম্বে মবের সাথে জড়িতদের দলীয় বিবেচনার বাইরে গিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একইসাথে নারী ধর্ষণ, নির্যাতনের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সভায় প্রয়োজনী সংস্কার করে দ্রুততম সময়ে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি পুনর্ব্যক্ত করা হয়।
সভায় সারা দেশে আগামী জুলাই আগস্ট মাসে ও ৫ আগস্ট গণ অভ্যুত্থান দিবস কে সামনে রেখে নানামুখী কর্মসূচি গ্রহণ করা হয়।
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনে ঢাকা শহর ১৮ বছর পিছিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ...
স্টাফ রিপোর্টার: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৬ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়ে উন্নয়নের মাধ্যমে চমক দেখাতে চান ডেমরা থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও তরুণ নেতা মো: আজিজুল হক আজিজ (এমবিএ)। ক্লিন ইমেজ ...
স্টাফ রিপোর্টার: হত্যার অভিযোগে করা ১২টি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে তাঁর কারামুক্তিতে এখন আর ক ...
স্টাফ রিপোর্টার: সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জেরে ড. মুহাম্মদ ইউনূস এবং তার সহযোগীরা বর্তমানে জনগণের ঘৃণা ও অভিশাপের কারণ হয়ে দাঁড়িয়েছেন। শনিবা ...
সব মন্তব্য
No Comments