ডেস্ক রিপোর্ট: আজ ১৭ আগস্ট ২০২৪ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন হত্যা প্রচেষ্টার ৩২তম বার্ষিকী। ১৯৯২-এর এই দিনে সন্ধ্যায় তোপখানাস্থ পার্টি অফিসের সামনে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর সিএমএইচ-এ তার লিভারে অপারেশন করা হয় এবং অবস্থার উন্নতি না হলে তাকে লন্ডনের কিংস কলেজ হাসপাতালে পুনরায় অপারেশন করা হয়। পাঁচমাস লন্ডন ও থাইল্যান্ডে চিকিৎসার পর ১৯৯৩-এর ১০ জানুয়ারি জনগণের বিপুল সংবর্ধনার মধ্য দিয়ে তিনি দেশে ফিরে আসেন।
উল্লেখ্য রাশেদ খান মেননের হত্যা প্রচেষ্টার খবরে সাড়া দেশ জুড়ে তীব্র প্রতিবাদ বিক্ষোভ সংঘটিত হয়। সর্বস্তরের মানুষ তার জন্য রক্ত প্রদান করেন ও দোয়া-প্রার্থনা করেন। রাশেদ খান মেননের এই হত্যা প্রচেষ্টার সমসাময়িককালে নাটোরে আখচাষী নেতা সালাম, চুয়াডাংগার রমজান, মোকলেছ, কুলবিলার গুচ্ছগ্রামে আটজন খেতমজুর হত্যা, মেহেরপুরে উজির, সোহরাব, ঝিনাইদহের মন্টু মাস্টারসহ বিভিন্ন অঞ্চলে ওয়ার্কার্স পার্টির নেতা কর্মীরা নিহত হন। রাশেদ খান মেনন হত্যা প্রচেষ্টাসহ গত ৩২ বছরে এসব হত্যা ও হত্যা প্রচেষ্টার কার্যকর তদন্ত ও বিচার হয়নি।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এই প্রেক্ষাপটে ‘১৭ আগস্ট সন্ত্রাস বিরোধী দিবস’ হিসাবে পালন করে।
স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার চিকিৎসকদের ওপর হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন। একই সঙ্গে রোগীদের সুরক্ষার জন্যও ...
ডেস্ক রিপোর্ট: ১৮ মে সোমবার মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও মাননীয় সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাব ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
সব মন্তব্য
No Comments