ডেস্ক রিপোর্ট: বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান আজ এক যৌথ বিবৃতিতে বলেন, সরকার গণশুনানী ছাড়াই এক মাসের মধ্যে দুবার বিদ্যুতের দাম বাড়িয়ে গণবিরোধী সিদ্ধান্ত গ্রহণ করেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি ও মূল্যস্ফীতির কারণে মানুষের জীবন আজ অতিষ্ট। এর সঙ্গে সরকারের জ্বালানীখাতে সঠিক পরিকল্পনার অভাব ও ভুল সিদ্ধান্তের কারণে বারবার বিদ্যুৎ, গ্যাস, ও জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনকে আরও দূর্বিসহ করে তুলবে।
গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন দেশের জ্বালানী খাতের বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি তদন্ত কমিশন গঠনপূর্বক এ খাতের দূর্নীতি ও অপচয় রোধকল্পে সঠিক পরিকল্পনা গ্রহনের জন্য সরকারের প্রতি আহবান জানান।
যৌথ বিবৃতিতে অবিলম্বে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করে জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে আহবান জানানো হয়।
স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার চিকিৎসকদের ওপর হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন। একই সঙ্গে রোগীদের সুরক্ষার জন্যও ...
ডেস্ক রিপোর্ট: ১৮ মে সোমবার মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও মাননীয় সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাব ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
সব মন্তব্য
No Comments