গত ১৯ দিনে মৃত্যু ৯৪
ডেস্ক রিপোর্ট: দেশে উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ছে হাম। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যে জানা গেছে, গত ১৯ দিনে হাম-সদৃশ উপসর্গে ৯৪ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন প্রায় ৫ হাজার ৭৯৪ জন।
শুক্রবার (৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় (২ এপ্রিল সকাল থেকে ৩ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত) হাম উপসর্গ নিয়ে সন্দেহজনকভাবে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৪৭ জন, যাদের মধ্যে ৪২ জনের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।
পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যাচ্ছে, শিশুদের মধ্যেই সংক্রমণের হার সবচেয়ে বেশি, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্বাস্থ্য অধিদপ্তর জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে। ইতোমধ্যে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি, আগামী রোববার থেকে সারাদেশে বিশেষ টিকাদান কর্মসূচি চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার এবং সচেতনতা বৃদ্ধি ছাড়া এই সংক্রমণ নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (এনআইসিইউ) একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ প্রিম্যাচিউর ও স্বল্প ওজনের শিশুকে সফল চিকিৎসা শেষে সুস্থভাবে পরিবারের কাছে ...
ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৩৬৩। এসময় ১৫৫ জন নিশ্চিত হাম রোগী হাসপাতালে ভর্তি হ ...
ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৪৮৯ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সরকারের জাতীয় টিকাদান কর্মসূচির (ইপিআই) চলমান কার্যক্রমকে আরও বেশি বেগবান, গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে চীনের শীর্ষস্থানীয় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেক লিমি ...
সব মন্তব্য
No Comments