ডেস্ক রিপোর্ট: আফগানিস্তানে ঝড়ের গতিতে একের পর এক প্রদেশ দখল করে নিচ্ছে বিদ্রোহী গোষ্ঠী তালেবান। এরই মধ্যে ৩৪টি প্রদেশের মধ্যে ১৮টি প্রদেশের নিয়ন্ত্রণ নিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। রাজধানী কাবুলও তাদের দখলে চলে যাওয়ার উপক্রম হয়েছে।
এভাবে একের পর এক প্রাদেশিক রাজধানী দখলের পর দখলকৃত একটি প্রাদেশিক রাজধানীর কার্যালয়ে এক তালেবান সদস্যের নাচের ভিডিও ভাইরাল হয়েছে। আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রোগ্রাম ডিরেক্টর ও মুখপাত্র কবির হেকমল টুইটারে ওই ভিডিও শেয়ার করেছেন।
ভিডিও ক্যাপশনে তিনি লিখেছেন, শাসন ব্যবস্থার নতুন স্টাইল। তালেবান একটা সিস্টেমের এ রকম বেহাল দশাই করতে পারে। তাদের কাছ থেকে অন্যকিছু আশা করা যায় না।
তিনি আরও লেখেন, তালেবান কেবল একটি সিস্টেমের মাধ্যমে এটি করতে পারে, অন্য কিছু আশা করা যায় না। সব পতিত অফিসের অবস্থা এই অফিসের মতোই।
ভিডিওতে দেখা গেছে, একজন তালেবান বেশধারী লোক একটি ঘরে নাচছেন। নাচার এক পর্যায়ে টেবিলে রাখা একটি ফুলদানিও তুলে নেন হাতে। ভিডিওটি ইতোমধ্যে এক লাখ আট হাজারেরও বেশিবার দেখা হয়েছে। গত এক সপ্তাহে আফগানিস্তানের ১৮টি প্রদেশের রাজধানীর নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। এর মধ্যে শনিবার দেশটির উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর মাজার-ই-শরিফে গোষ্ঠীটি বহুমুখী আক্রমণ শুরু করেছে।
প্রসঙ্গত, এরমধ্যে প্রতিবেশি দেশগুলোর সঙ্গে গুরুত্বপূর্ণ সীমান্ত সংযোগসহ গ্রাম ও পার্বত্য অঞ্চলের বেশিরভাগই তালেবান দখল করে নিয়েছে। ৬ আগস্ট থেকে প্রথম দক্ষিণাঞ্চলীয় নিমরোজ প্রদেশের রাজধানী যারানজ দখলের মধ্য দিয়ে প্রাদেশিক রাজধানীর দখল নেয়া শুরু করে তালেবান।-আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ইরানের ভূখণ্ডে গোপন সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা ও দুই ইরানি কর্মকর্তা। বুধবার আন্তর্জাতিক সংবা ...
আন্তর্জাতিক ডেস্ক: প্রবল ঝড় ও ভারী বৃষ্টির মধ্যে দেওয়াল ধসে পড়ে মার্গুদেবী মন্দিরে প্রাণ হারালেন ৬ জন ভক্ত। আহত হয়েছেন আরও ১৪ জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, ১২ মে সন্ধ্যায়, সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামে। ...
সব মন্তব্য
No Comments