কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় নিজ গ্রামের বাড়ি অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে যাওয়া ঘরের সামনে দাঁড়িয়ে কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি বলেন, আমার বাবা এবং ভাই আমার জন্য দুইবার কেঁদেছে। যখন জুলাই আন্দোলনের সময় পালিয়ে ছিলাম, তখন এবং আজ আমার ঘর পোড়ানোর জন্য কেঁদেছে। বাবার সন্তান হিসেবে আজ আমি লজ্জিত। স্বৈরাচারের বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে আমি কথা বলেছি, মানুষের জন্য কথা বলেছি। বুধবার বেলা ১২ টায় এক সাংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
কাফি বলেন, ৩২ নম্বরের সামনে আমি বুলডোজারের সামনে স্লোগান দিয়েছি ছি ছি হাসিনা, লজ্জায় বাঁচি না। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে স্লোগান দিয়েছি। তখনকার সময় আওয়ামী লীগের দোসররা ঘোষণা দিয়েছিল, যারা ৩২ পুড়িয়ে দিয়েছে তাদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হবে। এটাই প্রমান করে।
জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাফি সাংবাদিক সম্মেলনে আরও বলেন, ৭ দিনের মধ্যে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী দূর্বৃত্তদের আটক করাসহ আমার বাড়ী পূর্ন তৈরি করতে না পারে তাহলে ঢাকা কলাপাড়া রাজপথে বিপ্লবী সরকারের ডাক দিব।
উল্লখ্য, মঙ্গলবার রাত দেড়টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামের তার বাড়িতে আগুনের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে নগদ টাকা ও স্বর্নালংকার সহ ঘরের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
কাফির বাবা এবিএম হাবিবুর রহমান রজপাড়া দ্বীন-এ-এলাহী দাখিল মাদ্রাসার সুপার। তারা দুই ভাই। তিনি ২০১৯ সাল থেকে ভিডিও কনটেন্ট তৈরির কাজ শুরু করেন। করোনার সময় মশার কয়েল ও প্রাক্তনকে নিয়ে করা কনটেন্টে ভাইরাল হয়েছেন। কাফি মূলত বরিশালের আঞ্চলিক ভাষায় ভিডিও তৈরি করে থাকেন। ভিডিওগুলোতে হাস্যরসের মধ্যে দেশের সংকটময় পরিস্থিতিসহ নানা অসংহতি, দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদ থাকে।
রাজশাহী অফিস: শ্রমিক সংগঠনের ফেডারেশন কর্তৃক প্রদত্ত কমিটি বাতিল করে নির্বাচনের দাবিতে রাজশাহীর সঙ্গে সারা দেশের সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। সোমবার ১৮ মে সকাল থেকে হঠাৎ করেই দূরপাল ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
সব মন্তব্য
No Comments