স্টাফ রিপাের্টার: পুলিশ বাহিনীতে শৃঙ্খলা ফিরে আসায় মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব থেকে পর্যায়ক্রমে সেনাবাহিনীকে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সরকারের নীতিগত এ সিদ্ধান্তের কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেনাবাহিনীকে অনির্দিষ্টকালের জন্য মাঠে রাখার কোনো পরিকল্পনা নেই। দেশে এখন নির্বাচিত রাজনৈতিক সরকার দায়িত্বে আছে। পুলিশ বাহিনীকে সুশৃঙ্খল অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে এবং এ নিয়ে জনগণের আস্থাও তৈরি হয়েছে। এই স্থিতিশীলতার ভিত্তিতেই মাঠ থেকে সেনা সরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে কীভাবে এই প্রক্রিয়া সুচারুভাবে সম্পন্ন করা যায়, তা পুলিশ, সেনাবাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো যৌথ আলোচনার মাধ্যমে ঠিক করবে।
চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্ত্রী জানান, অপরাধ দমনে বিশেষ অভিযান চলছে। এই অভিযানে নিয়মিত দাগি আসামি, মাদক কারবারি, অস্ত্রধারী ও জুয়াড়িদের গ্রেপ্তার করা হচ্ছে। ‘আইনের ঊর্ধ্বে কেউ নয়’ এই নীতি মেনে এবং সঠিক তালিকা করে প্রতিটি অভিযান পরিচালনা করা হচ্ছে। স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসন সতর্ক আছে বলেও জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, অপরাধপ্রবণ এলাকায় যৌথ বাহিনী অভিযান চালাচ্ছে। আবার কোথাও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো এককভাবে কাজ করছে। এসব অভিযানের ফলে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে। পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকলে পুলিশই পূর্ণাঙ্গভাবে মাঠের দায়িত্ব বুঝে নেবে।
ডেস্ক রিপোর্ট: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি-বেসরকারি সব অফিস ৭ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সরকার। বৃহস্পতিবার, ১৪ মে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।&nb ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি বিশ্বব্যাপী সৃজনশীল শিল্প ও গণমাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করলেও এর অপব্যবহার ও নৈ ...
স্টাফ রিপোর্টার: দেশে মোট ভোটারের সংখ্যা এখন ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন বলে জানিয়েছে নির্বাচন কমিশন, ইসি। বৃহস্পতিবার ১৪ মে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনো ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এর অপর বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলা ...
সব মন্তব্য
No Comments