বেনাপোল প্রতিনিধি: আড়াই বছর ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন মা-ছেলেকে। রবিবার (১৪ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) সাখাওয়াত হোসেন।
এর আগে শনিবার (১৩ ডিসেম্বর) রাত ৯ টার দিকে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।
ফেরত আসা মা-ছেলে খুলনার তেরখাদা উপজেলার গাজীপুর গ্রামের শহর আলী মোল্লার মেয়ে রুমা বেগম (৩৯) ও তার শিশু সন্তান মিসাইল খলিল শেখ (৩)।
ওসি সাখাওয়াত হোসেন জানান, অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগে তিন বছর আগে তারা দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতের মুম্বাই যান। সেখানে মা-ছেলে অবৈধভাবে বসবাসের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে। পরে সেদেশের আদালত তাদের আড়াই বছর সাজা দেয়। মুম্বাইয়ের একটি সেইফ হোম তাদের ছাড়িয়ে নিজেদের হেফাজতে রাখেন। পরে উভয় দেশেরে দূতাবাসের সহযোগিতায় শনিবার দেশে ফেরেন। তাদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়। সেখান থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি মানবাধিকার সংস্থা গ্রহন করে আজ রবিবার তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে।
ফেরত আসা রুমা বেগম জানান, ২০২৩ সালের ১০ জানুয়ারি দালালের মাধ্যমে রাতের অন্ধকারে অবৈধভাবে ভারতে যান। পরে সেখানে অবৈধ অনুপ্রবেশের দায়ে মুম্বাই পুলিশ তাদের আটক করে। আড়াই বছর কারাভোগ শেষে ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে শনিবার মা-ছেলে দেশে ফেরেন। সেখানে থাকাকালীন তিনি হস্তশিল্পের কাজ করতেন ।
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার প্রথম নামাজে জানাজা আজ র ...
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা আগামী ২৮ মে ধরে বাংলাদেশ রেলওয়ে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি করছে। ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে আজ রবিবার ১৭ মে থেকে ঈদের আগে শেষ দিন অর্থাৎ ২৭ মে’র ...
সব মন্তব্য
No Comments