মো.পাভেল ইসলাম: রাজশাহীতে পান ব্যবসায়ীর নিকট থেকে ৩৪ লক্ষ ২৭ হাজার টাকা ডাকাতি করা মামলায় মূলহোতা আরাফাত হোসেন তুষারকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
মঙ্গলবার রাত ৭ টার দিকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার শেখপাড়া এলাকার জনৈক আব্দুস সালামের ৪ তলা বাসায়র ৩য় তলা বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আরাফাত হোসেন তুষার নগরীর লক্ষিপুর ভাটাপাড়া গ্রামের আলতাব হোসেনের ছেলে।
র্যাব-৫ বুধবার (৩০ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, র্যাব-৫ সদর কোম্পানী গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, আরএমপির শাহমখদুম থানার গত ২২ আগস্টের দায়ের করা মামলা নং-২৪/১৭৭ ডাকাত দলের দলনেতা আরাফাত হোসেন তুষারসহ অন্যান্য ডাকাত সদস্যরা গত ২১আগস্ট ভোর সাড়ে ৫ টার দিকে শাহ মখদুম থানাধীন নওদাপাড়া পোস্টাল একাডেমীর সামনে থেকে সেসহ সংঘটিত ভাবে অ্যাম্বুলেন্স এ করে এসে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে গুরুতর আঘাত সংঘটনের উদ্যোগ করে পান ব্যবসায়ীর নিকট থেকে ৩৪ লক্ষ ২৭ হাজার টাকা ডাকাতী করে নিয়ে যায়।
সে ওই ডাকাতি ঘটনার মূলহোতা। এর পর র্যাব-৫ আসামী ধরতে অভিযান অব্যহত রাখলে মঙ্গলবার রাতে তাকে ধরতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ সে টাকা ডাকাতি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে।
গ্রেপ্তারকৃত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য শাহমখদুম থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব তা নিশ্চিত করেছে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
সব মন্তব্য
No Comments