ডেস্ক রিপোর্ট: গ্যাস, বিদুৎ, চাল ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ফ্যাসিস্ট সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবী আদায়ের লক্ষে আগামী ০৯ ফেব্রুয়ারী ঢাকা মহানগর দক্ষিণ, ১১ ফেব্রুয়ারী দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে এবং ১২ ফেব্রুয়ারী ঢাকা মহানগর উত্তর বিএনপি’র পদযাত্রা কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ এক বিবৃতিতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীসহ জনসাধারণের প্রতি ১০ দফা দাবী আদায়ে পদযাত্রা কর্মসূচীতে অংশ নেওয়ার আহবান জানান।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রা
৯ ফেব্রুয়ারী বৃহষ্পতিবার দুপুর ২টায় গোপীবাগ ব্রাদার্স ক্লাব মাঠ হইতে শুরু হয়ে কমলাপুর-আরামবাগ-ফকিরাপুল-দৈনিক বাংলা মোড়-পুরানা পল্টন-প্রেসক্লাব গিয়ে শেষ হবে।
দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে বিএনপির পদযাত্রা
১১ ফেব্রুয়ারী শনিবার সারাদেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচী অনুষ্ঠিত হবে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির পদযাত্রা
১২ ফেব্রুয়ারী রবিবার দুপুর ২টায় শ্যামলী ক্লাব মাঠ হতে শুরু হয়ে রিং রোড-শিয়া মসজিদ-তাজমহল রোড-নুরজাহান রোড-বিআরটিসি বাস স্ট্যান্ড মোড়-আল্লাহ করিম মসজিদ হয়ে বসিলা সাত রাস্তা মোড় গিয়ে শেষ হবে।
স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার চিকিৎসকদের ওপর হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন। একই সঙ্গে রোগীদের সুরক্ষার জন্যও ...
ডেস্ক রিপোর্ট: ১৮ মে সোমবার মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও মাননীয় সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাব ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
সব মন্তব্য
No Comments