আন্তর্জাতিক ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডু যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে উল্টে গেছে। এ দুর্ঘটনায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ভারত-এর গণমাধ্যম আনন্দ বাজার পত্রিকা।
রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে দুর্ঘটনাটি ঘটে। প্রতিবেদনে বলা হয়েছে, বাসটিতে প্রায় ৩৫ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পরপরই স্থানীয় উদ্ধারকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় যানটি সড়ক থেকে ছিটকে নদীতে পড়ে যায়। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।
এ ঘটনায় স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে বিস্তারিত অনুসন্ধান চলছে।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ইরানের ভূখণ্ডে গোপন সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা ও দুই ইরানি কর্মকর্তা। বুধবার আন্তর্জাতিক সংবা ...
আন্তর্জাতিক ডেস্ক: প্রবল ঝড় ও ভারী বৃষ্টির মধ্যে দেওয়াল ধসে পড়ে মার্গুদেবী মন্দিরে প্রাণ হারালেন ৬ জন ভক্ত। আহত হয়েছেন আরও ১৪ জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, ১২ মে সন্ধ্যায়, সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামে। ...
সব মন্তব্য
No Comments