সিলেট অফিস: "একটি ঈদ ওদের জন্য" ও তারুণ্যের মেহিদী উৎসব অনুষ্ঠিত হয়েছে। ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের মাধ্যমে পাঁচ শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের হাতে ঈদের নতুন জামাকাপড় তুলে দেওয়া হয়।
২৮ মার্চ বিকেল ৩ টায় বাডস কেজি এন্ড হাই স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার এ. এন.এম সাজেদুর রহমান। তারুণ্য সোসাইটির সভাপতি মোঃ আবিদুর রহমান রাকিব এর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদ, অধ্যাপক ইলিয়াস বখত চৌধুরী, বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডাঃ জমির আলী, লেখক তাহমিনা বেগম গিনি, বার্ডস কেজি এন্ড হাই স্কুলের অধ্যক্ষ নুর উদ্দিন জাহাঙ্গীর, খোয়াই রিভার ওয়াটারকিপার ও বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল প্রমুখ।
প্রতিবছর এই অনুষ্ঠানকে কেন্দ্র করে একটি মিলন মেলায় পরিণত হয়। সুবিধাবঞ্চিত শিশুদের হাতে মেহেদি পড়ানোর জন্য শহরের বিভিন্ন স্থান থেকে অংশ নেন অনেকেই। তাদের জন্যও থাকে পুরস্কার। নতুন জামা কাপড় পেয়ে শিশুদের ঈদ আনন্দ শুরু হয়ে যায় মেহেদী উৎসব থেকেই। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
সব মন্তব্য
No Comments