ডেস্ক রিপোর্ট: ভারতীয় ফুটবল দলের নতুন কোচ পদে খালিদ জামিলকে নিয়োগ দিয়েছে ভারতীয় ফুটবল দলের ফেডারেশন (এআইএফএফ) । শুক্রবার (১ আগষ্ট) এ সিদ্ধান্তের খবর দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম গণশক্তি।
সংবাদপত্রটি এক প্রতিবেদনে বলেন, ২০১১-১২ পর ফের একজন দেশীয় কোচকে দায়িত্ব দিল ফেডারেশন।
৪৮ বছরের খালিদ ২০১৬-১৭ মৌসুমে আইজল এফসিকে আইলিগ জিতিয়েছিলেন। তার এএফসি প্রো লাইসেন্স রয়েছে।
দুইবার ভারতের সেরা কোচ নির্বাচিত হয়েছেন।
ভারতীয় ফুটবলের কোচ হিসেবে তার প্রথম পরীক্ষা চলতি মাসেই। কাফা (সেন্ট্রাল এশিয়ান ফুটবল এসোসিয়েশন) নেশনস কাপের ম্যাচের আয়োজক দল তাজাকিস্তান বিরুদ্ধে আগামী ২৯ আগষ্ট ভারত মাঠে নামবে। সেই ম্যাচে জাতীয় দলের কোচ হিসেবে তার প্রথম পরীক্ষা। এই পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হতে চাইবেন খালিদ।
ডেস্ক রিপোর্ট: দারিদ্র্যের সঙ্গে প্রতিদিন লড়াই করেও স্বপ্ন দেখা থামায়নি কিশোরী আলেয়া খাতুন। নাটোরের লালপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম জোতদৈবকির কৃষক পরিবারের এই মেয়ে এখন জেলার নারী ফুটবলের নতুন বিস্ময়। ‘ ...
স্টাফ রিপোর্টার: নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে ঘরের মাঠে প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্টে হারিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে সফরকারীদের ১০৪ রান ...
ডেস্ক রিপোর্ট: ব্রাজিল জাতীয় ফুটবল দলের ২০২৬ ফিফা বিশ্বকাপের ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াডে ফিরেছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ব্রাজিলের খ্যাতনামা সংবাদমাধ্যম গ্লোবো স্পোর্টস ও সাংবাদিক ডিয়োগো দান্তা ...
ডেস্ক রিপোর্ট: আসন্ন ফুটবল বিশ্বকাপের প্রাথমিক দল জমা দেওয়ার সময়সীমা শেষ হওয়ার আগেই ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। এ তালিকা থেকে পরে ২৬ জনের চূড়ান্ত দল বেছ ...
সব মন্তব্য
No Comments