নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় ১৮টি বাড়িতে গান পাউডার দিয়ে অগ্নি সংযোগ ও লুটপাট মামলায় বিভিন্ন ধারায় সাত বছর করে দন্ডপ্রাপ্ত আসামী বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ৬৮জনকে আপীলের রায়ে খালাস প্রদান করেছেন আদালত।
বুধবার(১৫ জানুয়ারি) দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক এ এফ এম মারুফ চৌধুরী এ রায় প্রদান করেন।
আদালত সুত্রে জানা যায়, ২০০৪ সালের ৭ ফেব্রুয়ারী নলডাঙ্গা উপজেলার রামশার কাজীপুরে ১৮টি বাড়িতে গান পাউডার ছিটিয়ে ও পেট্রোল দিয়ে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে একই এলাকার আনিছুর শাহের ছেলে আসাদুজ্জামান আসাদ (পরবর্তিতে নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান) ঘটনার তিন বছর পর ফখরুদ্দীন-মইনুদ্দীনের শাসনামলে ২০০৭ সালের ২৬ ফেব্রুয়ারী নলডাঙ্গা থানায় বাদি হয়ে মামলা করেন। মামলায় অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ১০৫ জনের নাম উল্লেখ করেন। দায়েরকৃত মামলায় ৪৩৬ ধারাসহ বিভিন্ন ধারায় অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ৯৪ জনকে ২০০৭ সালের ৬ আগস্ট নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রওনক মাহমুদ ৭ বছর করে সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। রায়ের পর মামলায় দন্ডপ্রাপ্ত হয়ে ২০০৭ সালের ৬ আগস্ট রুহুল কুদ্দুস তালুকদার দুলু তিনিসহ ৩০জনের পক্ষে এবং তার ভাই রফিকুল ইসলাম তালুকদার ২০০৯ সালের ৬ আগস্ট তিনিসহ ৩৮জনের পক্ষে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতে আপীল করেন। দীর্ঘ আপিল শুনানী শেষে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক এ এফ এম মারুফ চৌধুরী বুধবার মামলার সকল আসামীকে খালাস প্রদান করেন।
নাটোর আদালতের পিপি অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর বলেন, বিচারক মামলার পর্যবেক্ষনে বলেছেন, দুলুর ভাতিজা যুবদল নেতা সাব্বির আহম্মেদ গামা হত্যাকান্ডের পর বিষয়টি ভিন্ন খাতে নিতে সেই হত্যা মামলার আসামী ও তাদের স্বজনরা পরিকল্পিত ভাবে দুলু ও তার স্বজনদের বিরুদ্ধে ঘটনার তিন বছর পর কাউন্টার মামলা হিসেবে এই মামলাটি দায়ের করেছিলেন।
আসামী পক্ষের আইনজীবি ও নাটোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম মুক্তা বলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক নিস্পত্তি কৃত মামলার আপীল শুনানী শেষে বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক দন্ডপ্রাপ্ত সকল আসামীদের খালাস প্রদান করেছেন। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এই মামলায় খালাস পাওয়ায় জাতীয় সংসদ সহ যেকোন নির্বাচনে প্রার্থী হতে আর কোন বাঁধা নেই। এমন রায়ে আইনের সুশাসন প্রতিষ্ঠা হয়েছে বলে মনে করেন এই আইনজীবি।
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ঝালকাঠি জেলা শহরসহ নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর মুক্তির দাবি ...
ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার ১৮ মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অন ...
সব মন্তব্য
No Comments