রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ মো. শাহে আলম। বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের সংসদ সদস্য। ৯০’র স্বৈরাচার বিরোধী গণঅভূত্থানের অগ্রনায়ক শাহে আলম বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদে দায়িত্ব পালল করে সর্বশেষ সভাপতির আসন অলংকৃত করেছিলেন। ছাত্র সমাজের অহংকার এ নেতা ছিলেন ডাকসু নির্বাচনে ছাত্রলীগ মনোনীত ভিপি প্রার্থীও। স্কুল জীবনে ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে হাতে খড়ি নেওয়া শাহে আলম তৃনমূল থেকে জাতীয় রাজনীতিতে সমাসীন। গ্রামের সোদা মাটির গন্ধমাখা মুজিব অন্তঃপ্রাণ এ নেতার মাঝে প্রকৃত মাটি ও মানুষের নেতৃত্বের গুনাবলী খুঁজে পাওয়া যায়। ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতিক নিয়ে রেকর্ড সংখ্যক ভোট পেয়ে নির্বাচিত হয়ে বানারীপাড়া ও উজিরপুর উপজেলার সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে তিনি একাকার হয়ে গেছেন। বেশিরভাগ সময় এলাকায় অবস্থান নিয়ে রাত-দিন একাকার করে তিনি এ দু’উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে ছুঁটে বেড়াচ্ছেন। ঘুরে ঘুরে নিজ চোখে সাধারণ মানুষের সমস্যা দেখে তা দূর করতে ভূমিকা রাখছেন। দু’উপজেলার কোথায় কোন রাস্তাঘাট,ব্রিজ,কালভার্ট,স্কুল,মাদ্রাসা ও কলেজের ভবনসহ অবকাঠামো উন্নয়ন প্রয়োজন তা চিহিৃত করে ব্যপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করছেন। তার নেতৃত্বে বানারীপাড়া ও উজিরপুর উপজেলার গ্রামীণ জনপদ এখন শহুরে জনপদে রূপ নিয়েছে। গ্রামের হাট-বাজার ও মোড়ের চায়ের দোকানে দলীয়
নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে প্রায়ই চা পান ও আড্ডা-আলাপে মেতে ওঠা এ সাংসদের সারল্যতা সবাইকে মুগ্ধ করছে। ১০ মে মঙ্গলবার সন্ধ্যার পরে তিনি বানারীপাড়ার গুয়াচিত্রা বাজারে এক চায়ের দোকানে পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলসহ নেতা-কর্মীদের নিয়ে চা পান করতে যান। এসময় তাকে পেয়ে স্থানীয়রা আবেগআপ্লুত ও উচ্ছ্বসিত হয়ে ওঠেন। এদিকে বানারীপাড়া
পৌর শহরের বাড়ি ও দলীয় কার্যালয়ে প্রতিদিন শত শত মানুষ তার সঙ্গে দেখা করতে আসেন। তার কাছে আগন্তুকদের মধ্যে কারও দাবি জমিসহ ঘর,কারও ঢেউটিন,কারও টিউবওয়েল,আবার কারও চিকিৎসা সহায়তা প্রভৃতি। তিনিও তার সাধ্যমত এসব দাবি পূরণ করছেন। মাধ্যম ছাড়া
যেকোন সময় যে কেউ সরাসরি তার কাছে যেতে পারায় তিনি সবার আপনজন হয়ে উঠেছেন। এমপি হয়েও সাধারণ মানুষের সঙ্গে সাধারণের মত অন্তরঙ্গভাবে মিশে যাওয়ায় তিনি সর্বমহলে প্রশংসা কুড়িয়ে গণমানুষের এক নেতায় পরিণত হয়েছেন। এমন সাদামাটা সাংসদই সবার চাওয়া।
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনে ঢাকা শহর ১৮ বছর পিছিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ...
স্টাফ রিপোর্টার: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৬ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়ে উন্নয়নের মাধ্যমে চমক দেখাতে চান ডেমরা থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও তরুণ নেতা মো: আজিজুল হক আজিজ (এমবিএ)। ক্লিন ইমেজ ...
স্টাফ রিপোর্টার: হত্যার অভিযোগে করা ১২টি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে তাঁর কারামুক্তিতে এখন আর ক ...
স্টাফ রিপোর্টার: সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জেরে ড. মুহাম্মদ ইউনূস এবং তার সহযোগীরা বর্তমানে জনগণের ঘৃণা ও অভিশাপের কারণ হয়ে দাঁড়িয়েছেন। শনিবা ...
সব মন্তব্য
No Comments