দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর থানার সামনে থেকে একটি বিদেশী পিস্তুল, ৫ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ ২জনকে আটক করেছে সিরাজগঞ্জ পিবিআই। সোমবার রাত সাড়ে ১০টার দিকে অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী এবং ভাড়াটিয়া কিলার হত্যা মামলার পলাতক আসামী রাকিবুল ইসলাম রকি (৩৫) ও শাহরিয়ার শরিফ সোহান (৩৮) নামে দু’জনকে আটক করা হয়। এরা সিরাগঞ্জ জেলার সদর উপজেলার মহাধনগড়া গ্রামের মৃত নুরুল ইসলাম ও দৌলতপুর উপজেলার তারাগুনিয়া কৈপাল গ্রামের মৃত শরিফুল ইসলাম শরিফের ছেলে।
প্রত্যÿদর্শী ও দৌলতপুর থানা পুলিশ জানায়, একটি প্রাইভেট কারযোগে (ঢাকা মেট্রো-গ-১৫-৫৬২৯) অস্ত্রসহ দু’জন দৌলতপুর থানার সামনের একটি টি-ষ্টলে বসে চা পান করছিল। এসময় সিরাজগঞ্জ জেলা পিবিআই’র অভিযানিক টিম সেখানে অভিযান চালিয়ে রকি’র কোমরে রাখা গুলিভর্তি বিদেশী পিস্তুলসহ ২জনকে আটক করে থানার ভেতরে নেয়।
দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান জানান, সিরাজগঞ্জ পিবিআই’র একটি টিম দৌলতপুর থানার সামনে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তুল, ৫ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন ২জনকে আটক করেছে। এ ঘটনায় এখনও (মঙ্গলবার দুপুর) পর্যন্ত তারা অভিযান অব্যাহত রেখেছে এবং মামলার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
সব মন্তব্য
No Comments