স্টাফ রিপোটার : জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, বাংলাদেশ যেনো পাচারকারীদের স্বর্গরাজ্য। একটি চক্র অবৈধভাবে অর্থ আয় করে আবার অবৈধভাবে বিদেশে পাচার করা হচ্ছে। তিনি বলেন, বছরে গড়ে দেশ থেকে ৬৪ হাজার কোটি টাকা পাচার হচ্ছে। গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টেগ্রিটির সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী গেলো ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত ৫ বছরে দেশ থেকে পাচার হয়েছে ৩ লাখ ২০ হাজার কোটি টাকা। প্রতিষ্ঠানটির দেয়া তথ্যে ২০০৯ থেকে ২০১৫ সাল (২০১৪ সাল বাদে) ৬ বছরে পাচার হয়েছে প্রায় সাড়ে ৪ লাখ কোটি টাকা পাচার হয়েছে। এরমধ্যে ২০১৫ সালেই পাচার হয়েছে ১ লাখ কোটি টাকার বেশি।
আজ এক বিবৃতিতে (ভিডিও বার্তায়) জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী প্রতিবছর দেশ থেকে হাজার হাজার কোটি টাকা সিঙ্গাপুর, মালয়েশিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, আরব আমিরাত ও থাইল্যান্ড সহ ১০টি দেশে পাচার হচ্ছে। দেশের মানুষ জানতে চাচ্ছে, কিভাবে দায়িত্বশীলদের চোখ ফাঁকি দিয়ে দেশের টাকা বিদেশে পাচার হচ্ছে। দেশের মানুষ জানতে চায় কারা দেশের টাকা পাচারে সহযোগিতা করছে। সংশ্লিষ্টদের দায়িত্ব পালনে অনীহা আছে কিনা তাও খতিয়ে দেখতে হবে। কারা দেশের টাকা বিদেশে পাচার করছে তাদের তালিকা প্রকাশ করতে হবে। দেশের মানুষ পাচারকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চায়।
বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, দেশের টাকা পাচারকারী ও পাচারে সহায়তাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান করতে হবে। পাচারকারীদের বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করতে না পারলে, কখনোই পাচার রোধ করা সম্ভব হবে না।
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনে ঢাকা শহর ১৮ বছর পিছিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ...
স্টাফ রিপোর্টার: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৬ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়ে উন্নয়নের মাধ্যমে চমক দেখাতে চান ডেমরা থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও তরুণ নেতা মো: আজিজুল হক আজিজ (এমবিএ)। ক্লিন ইমেজ ...
স্টাফ রিপোর্টার: হত্যার অভিযোগে করা ১২টি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে তাঁর কারামুক্তিতে এখন আর ক ...
স্টাফ রিপোর্টার: সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জেরে ড. মুহাম্মদ ইউনূস এবং তার সহযোগীরা বর্তমানে জনগণের ঘৃণা ও অভিশাপের কারণ হয়ে দাঁড়িয়েছেন। শনিবা ...
সব মন্তব্য
No Comments