ডেস্ক রিপোর্ট: দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ এবং উপকুলীয় অঞ্চলে ভারী বৃষ্টির প্রভাবে বিভিন্ন জেলায় প্রায় বাহাত্তর হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্থ হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল অঞ্চলের কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতার কারণে আউশ, আমন বীজতলা, বোনা আমন, পাট, শাকসবজি, ফলবাগান, পান ও তরমুজ ইত্যাদি ফসল পানিতে নিমজ্জিত হয়েছে।
কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, পাবনা, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালি, বরগুনা, ভোলা ও শরীয়তপুরসহ ২১টি জেলায় ৭২ হাজার ৭৬ হেক্টর জমির বিভিন্ন ফসল প্রাথমিকভাবে পানিতে নিমজ্জিত হয়েছে। এর মধ্যে কুমিল্লায় ১১ হাজার ৫৯০ হেক্টর, নোয়াখালীতে ৭ হাজার ৮০৬ হেক্টর এবং ফেনীতে ১ হাজার ৬৫৫ হেক্টর জমির বিভিন্ন ফসল পানিতে নিমজ্জিত হয়েছে। তবে বৃষ্টিপাত হ্রাস পাওয়ায় ফসলসমূহের নিমজ্জিত থাকার হার ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরেরে এক প্রতিবেদনে গতকাল এসব তথ্য জানানো হয়েছে।
স্টাফ রিপোর্টার: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৬৯টি ফ্লাইটে ৬৫ হাজার ৫৯২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। একই সময়ে হজ পালন করতে গিয়ে ১৮ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ১ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে দেশের সব ছাপা সংবাদপত্র টানা পাঁচ দিন বন্ধ থাকবে। নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এই ছুটি ঘোষণা করেছে।সোমবার ১৮ মে নোয়াবের সভাপতি মতিউর ...
স্টাফ রিপোর্টার: দেশের আকাশে সোমবার, ১৮ মে সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১৯ মে মঙ্গলবার থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে এবং জিলহজ মাসের ১০ তারিখ, আগামী ২৮ মে বৃহস ...
স্টাফ রিপোর্টার: আইন অনুযায়ী নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কথা থাকলেও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ঘোষণার হিড়িক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্ ...
সব মন্তব্য
No Comments