ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ আজ ১৪ জানুয়ারি সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে মোবাইল, কম্পিউটার, ইন্টারনেটে ‘আইন সম্মতভাবে আঁড়িপাতার ব্যবস্থা চালু’র ঘোষণাকে নাকরিকের সাংবিধানিক অধিকারের লংঘন এবং সাইবার অপরাধের সামিল উল্লেখ করে বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে জোর পূর্বক পুনরায় ক্ষমতা দখল করতে বিরোধী মত ও আন্দোলন দমন করতেই সরকার এহেন সংবিধান বিরোধী পদক্ষেপ গ্রহণ করতে চলেছে।
বিবৃতিতে কমরেড ফিরোজ বলেন, কোন গণতান্ত্রিক ও সভ্য দেশে ব্যক্তির গোপনীয়তা লংঘনকে আইনী রূপ দেয়া অনুমোদন করতে পারে না।
বিবৃতিতে তিনি বলেন, বিপুল অর্থব্যয় করে সরকার ইসরাইল থেকে স্পাইওয়ার কিনে বহু আগে থেকেই নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তা লংঘন করে আইন বহির্ভূতভাবে আঁড়ি পেতে আসছে। বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তি বিশেষ করে বিরোধী রাজনৈতিক নেতৃত্বের ব্যক্তিগত ফোনালাপ ফাঁস করার মধ্য দিয়ে যার প্রমান ইতিপূর্বে দেশবাসী পেয়েছে। এখন সেই বেআইনী কাজকে আইনীরূপ দিতে যাচ্ছে মাত্র।
বিবৃতিতে কমরেড ফিরোজ বলেন, সরকারের বিভিন্ন গণবিরোধী পদক্ষেপ, দুর্নীতির সমালোচনা বিরোধী দল করবে এটাই স্বাভাবিক। কিন্তু বর্তমান গণবিচ্ছিন্ন আওয়ামী ফ্যাসিবাদী সরকার সরকারের সমালোচনাকে রাষ্ট্রের সমালোচনা তথা রাষ্ট্ররদ্রোহীতা বলে বিরোধী মত দমন করতেই আঁড়িপাতার মতো সংবিধান বিরোধী পদক্ষেপ গ্রহণ করতে উদ্যত হয়েছে।
বিবৃতিতে তিনি বাক-ব্যক্তির স্বাধীনতা হরণের অপচেষ্টা আঁড়িপাতা থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি দাবি জানান। একই সাথে সরকারের এহেন গণবিরোধী তৎপরতার বিরুদ্ধে সকল বাম-প্রগতিশীল দল-ব্যক্তিকে সোচ্চার হয়ে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার চিকিৎসকদের ওপর হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন। একই সঙ্গে রোগীদের সুরক্ষার জন্যও ...
ডেস্ক রিপোর্ট: ১৮ মে সোমবার মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও মাননীয় সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাব ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
সব মন্তব্য
No Comments