ডেস্ক রিপোর্ট: বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের নয়। বঙ্গবন্ধু বাংলাদেশের পিতা, জাতীয় পার্টির পিতা, বিএনপির পিতা, জামায়াতেরও পিতা। যে সন্তান পিতাকে সম্মান করতে পারে না, সে সু-সন্তান হতে পারে না বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।
এ সময় সমাধিবেদিতে ফুল দিয়ে জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনা এবং ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। উপস্থিত ছিলেন দলীয় নেতাকর্মীরা।
বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধু আওয়ামী লীগের সম্পত্তি নয়। বিএনপিসহ সকল দল ও সকল মানুষের সম্পত্তি। আওয়ামী লীগ করলেই বঙ্গবন্ধুর প্রেমিক, না করলে বঙ্গবন্ধুর বিরোধী এটা ঠিক না। বঙ্গবন্ধুর ওপর আল্লাহর বিশেষ রহমত ছিল বলে আপামর জনগণকে একত্রিত করতে পেরেছিলেন তিনি।
আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ঝালকাঠি জেলা শহরসহ নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর মুক্তির দাবি ...
ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার ১৮ মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অন ...
সব মন্তব্য
No Comments