কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে ফার্নিচার তৈরীর একটি কারখানা। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে পৌর শহরের ফরাজী ফার্নিচার এন্ড ডোর নামের একটি ফার্নিচার কারখানায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখায় মুহুর্তেই ফার্নিচার তৈরির কারখানার বেশ কিছু মেশিন এবং কাঠ পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দেড় ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডের ঘটনা প্রায় ৫ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে ফার্নিচার কারখানায় মালিক জানিয়েছেন।
কলাপাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার ইলিয়াস হোসাইন জানান, ঠিক কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটা নিশ্চিত করা যায়নি। তবে ধারনা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
সব মন্তব্য
No Comments