আন্তর্জাতিক ডেস্ক: গাজায় চলমান অভিযানের মধ্যে ইসরায়েলি সরকার সেনাবাহিনীকে 'গাজা দখলের উদ্দেশ্যে চালানো অভিযান' স্থগিত করার নির্দেশ দিয়েছে।
শনিবার (৪ অক্টোবর) ইসরায়েলের রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত 'আর্মি রেডিও' এ তথ্য নিশ্চিত করেছে।
গভীর রাতে প্রচারিত এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সামরিক ও রাজননৈতিক নেতৃত্বের মধ্যে কয়েক দফা বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, গাজায় বিস্তৃত আক্রমণের পরিবর্তে এখন সমাধানের পথ অনুসন্ধান করতে চাইলে নেতানিয়াহু সরকার।
এরআগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল ট্রাস্প ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসকে আলোচনায় বসার জন্য আগামীকার রবিবার (৫ অক্টোবর) পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছিলেন। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার পথ সুগম করতে হবে।
শুক্রবার এক বিবৃতিতে হামাস জানায়, গাজায় যুদ্ধ বন্ধে তারা আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা শুরু করতে প্রস্তুত। বিবৃতুতে বলা হয়, আমরা বিস্তৃত পরামর্শের পর একটি দায়িত্বশীল অবস্থানে পৌঁছেছে। ট্রাম্পের শান্তি প্রস্তাবকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি এবং একটি বাস্তবসম্মত সমাদানের পথে এগোতে চাই।
বিশ্বেষকরা মনে করেছেন, ইসরায়েলের এই আকস্মিক সিদ্ধান্ত কেবল সামরিক বাস্তবতার প্রতিফলন নয়, বরং এটি আন্তর্জাতিক চাপ এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা প্রচেষ্টার একটি কৌশলগত প্রতিক্রিয়া হতে পারে।
গাজায় সাত মাসের বেশী সময় ধরে চলা এই যুদ্ধ মানবিক বিপর্যয়ের রূপ নিয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ইতিমধ্যে হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত এবং লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ইরানের ভূখণ্ডে গোপন সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা ও দুই ইরানি কর্মকর্তা। বুধবার আন্তর্জাতিক সংবা ...
আন্তর্জাতিক ডেস্ক: প্রবল ঝড় ও ভারী বৃষ্টির মধ্যে দেওয়াল ধসে পড়ে মার্গুদেবী মন্দিরে প্রাণ হারালেন ৬ জন ভক্ত। আহত হয়েছেন আরও ১৪ জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, ১২ মে সন্ধ্যায়, সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামে। ...
সব মন্তব্য
No Comments