আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সংবাদপত্র গণশক্তিতে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় সেনাবাহিনীর চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান আজ শুক্রবার (২৫ জুলাই) জানিয়েছেন যে, ‘অপারেশন সিন্দুর’ এখনও চলছে এবং ভারতের সামরিক প্রস্তুতি এবং সতর্কতা গোটা বছর অব্যাহত রাখতে হবে।’
দিল্লির সুব্রত পার্কের এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি বলেন, ‘ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনীকে শুধু সামরিক দক্ষতাই নয়, বরং ‘তথ্য-যোদ্ধা’, ‘প্রযুক্তি-যোদ্ধা’ এবং ‘জ্ঞানের-যোদ্ধা’এই তিনের সমন্বয়ে গঠিত সেনা সদস্য দরকার হবে।’
জেনারেল চৌহান বলেন, ‘যুদ্ধের কোনও রানার-আপ নেই। তাই যে কোনো দেশের সেনাবাহিনীকে সর্বদা সজাগ থাকতে হবে এবং সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখতে হবে।’ তিনি জানান, ‘একটি উদাহরণ হলো অপারেশন সিঁদুর, যা এখনও চলছে।’ তিনি আরও বলেন, যুদ্ধক্ষেত্রে সফল হতে গেলে শুধু অস্ত্রচালনায় দক্ষতা নয়, যুদ্ধবিদ্যা এবং শাস্ত্র উভয়ের গভীর জ্ঞান থাকা প্রয়োজন।’
উল্লেখ্য, ভারত ৭ই মে ২০২৫ ভোরে ‘অপারেশন সিঁদুর’ অভিযান শুরু করে এবং পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে থাকা বহু সন্ত্রাসবাদী ঘাঁটি ধ্বংস করে দেয়।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ইরানের ভূখণ্ডে গোপন সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা ও দুই ইরানি কর্মকর্তা। বুধবার আন্তর্জাতিক সংবা ...
আন্তর্জাতিক ডেস্ক: প্রবল ঝড় ও ভারী বৃষ্টির মধ্যে দেওয়াল ধসে পড়ে মার্গুদেবী মন্দিরে প্রাণ হারালেন ৬ জন ভক্ত। আহত হয়েছেন আরও ১৪ জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, ১২ মে সন্ধ্যায়, সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামে। ...
সব মন্তব্য
No Comments