সাভার (উপজেলা)প্রতিনিধি: সাভার পৌরসভার চারটি সড়কের নতুন কাজের উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু বকর সরকার। এর মধ্যে পৌরসভার নিজস্ব অর্থায়নের তিনটি এবং কোভিড নাইনটিন প্রকল্পের অর্থায়নে একটি সড়কের কাজ সম্পন্ন করা হবে। ১২ ফেব্রুয়ারি বুধবার সাভার বাজার রোড, ছায়াবীথি এলাকা এবং গেন্ডা পৌর এলাকায় এই সমস্ত রাস্তার কাজ শুরু করেন সংশ্লিষ্ট ঠিকাদারগণ। এ সময় উপস্থিত ছিলেন সাভার পৌরসভার নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ শামসুদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা লায়ন মোহাম্মদ খোরশেদ আলম, বিএনপি নেতা প্রদীপসহ অন্যান্যরা।
রাজশাহী অফিস: শ্রমিক সংগঠনের ফেডারেশন কর্তৃক প্রদত্ত কমিটি বাতিল করে নির্বাচনের দাবিতে রাজশাহীর সঙ্গে সারা দেশের সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। সোমবার ১৮ মে সকাল থেকে হঠাৎ করেই দূরপাল ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
সব মন্তব্য
No Comments