মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী: আসন্ন ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী,আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে নির্বাচনী প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৫ টায় ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর
মো.তরিকুল আলম পল্টুর উদ্যোগে তালাইমারী কাউন্সিলর এর বাগান বাড়িতে রাজশাহী সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নির্বাচনী প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কাউন্সিলর তরিকুল আলম পল্টু বলেন,রাজশাহী এখন এশিয়ার মধ্যে পরিচ্ছন্ন সুন্দর শহর হিসেবে গড়ে তুলেছেন মেয়র খায়রুজ্জামান লিটন ভাই।নাগরিকরা উন্নত নাগরিক সুযোগ-সুবিধা,প্রশস্ত রাস্তা,পরিচ্ছন্ন পরিবেশ ও সুন্দর বাসযোগ্য শহর সবার সহযোগিতায় রাজশাহী উন্নয়নের রোল মডেল।রাজশাহীতে ব্যাপক উন্নয়নের মাধ্যমে পরিচ্ছন্ন ও সুন্দর আলোকায়ন শহর হিসেবে গড়েছেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ভাই। রাজশাহীর উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে এএইচএম খায়রুজ্জামান লিটন ভাইকে পুনরায় জয়যুক্ত করতে হবে।
তিনি আরও বলেন,সুন্দর রাজশাহীর জন্য,আমাদের নতুন প্রজন্মের জন্য,রাজশাহীর উন্নয়নের ধারা এগিয়ে নিতে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের বিকল্প নেই। রাজশাহীর উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে সবাই জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন ভাইয়ের সাথে থাকবে।
পল্টু আরো বলেন,মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এ দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তাই আপনারা তার পাশে থাকবেন ও তার জন্য দোয়া করবেন।
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বিসিক শিল্পনগরী-২ ও চামড়া শিল্প পার্কের মাধ্যমে কর্মসংস্থান দিতে চাই। আর বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের সুফল আমরা পেতে চাই।
এসময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ ছাএলীগ রাজশাহী মহানগর সহ সম্পাদক রিয়াদ আল মাহমুদ,২৫ নং ওয়ার্ড সচিব মো.শামসুল হক,মো.মতিউর রহমান মিশু,মো পাভেল ইসলাম মিমুল,মো.মিলন হোসেন,অফিস সহকারী মো.আলমগীর,কম্পিউটার অপারেটর মো.মাহমুদ রহমান রুমনসহ ২৫ নং ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তিবর্গ।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments