ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হল ডিবেটিং সোসাইটির নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে উন্নয়ন অধ্যয়ন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আনিছুর রহমানকে সভাপতি ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ইয়ামান মুস্তাহাসীনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
রোববার (১২ নভেম্বর) লালন শাহ হল প্রভোস্ট অধ্যাপক ড. আকতার হোসাইন, হল ডিবেটিং সোসাইটির মডারেটর ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সাজ্জাদ হোসেন জাহিদ এবং সদ্য সাবেক সভাপতি রাশেদ আহম্মেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আবু জায়েদ রাইহান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তানভীর, কোষাধ্যক্ষ রুকুনোজ্জামান রাইহান, দপ্তর-সম্পাদক নাদিম মাহমুদ ও ইয়াসিন আলী, বিতর্ক বিষয়ক সম্পাদক মুয়ারেজ রহমান জিম, সংস্কৃতি ও সাহিত্য বিষয়ক সম্পাদক রফিক আল হাসান, তথ্য ও প্রচার সম্পাদক মোহাইমিনুল ইসলাম রক্তিম, ক্রীড়া সম্পাদক জাহেদুল ইসলাম।
এছাড়াও কার্যনির্বাহী সদস্যরা হলেন, রিয়াজুল ইসলাম রিয়াজ, নায়েজ মো. জিসান, রবিউল ইসলাম, গোলাম হক্কানী, আব্দুল্লাহ আল নোমান, শহিদ, মিশুক শাহরিয়ার, ফালিন্দ্র ত্রিপুরা।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: খেলোয়াড় ও শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে, দায়িত্বে অবহেলায় সাময়িক বরখাস্ত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বেগম। রব ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির পর তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রবিবার সকালে ক্যাম্পাসে বহিরাগতদের ...
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
সব মন্তব্য
No Comments