ডেস্ক রিপোর্ট: বিশাল মুখের ফাঁকা নিয়ে গিনেস বুকে নাম লিখিয়েছেন মার্কিন তরুণী সামান্থা রামসডেল। ২ দশমিক ৫৬ ইঞ্চি পর্যন্ত হাঁ মুখ ফাঁকা করতে পারেন সামান্থা। আর এই বিশাল মুখের কারণেই গিনেস বিশ্ব রেকর্ডের নারী ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন ৩১ বছর বয়সী এই টিকটক তারকা।
বিশাল মুখের কারণে টিকটকে তার ১০ লাখের বেশি ফলোয়ার আছে। দানবীয় এই মুখের ফাঁকার মধ্যে একটা আস্ত আপেল পর্যন্ত পুরে ফেলতে পারেন সামান্থা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের বেশকিছু ভিডিও আপলোড করেছেন তিনি।
মুখের ফাঁকা মাপতে সামান্থা স্থানীয় দাঁতের চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন। তার সাথে গিনেস বিশ্ব রেকর্ডের একজন বিচারক ছিলেন। তার উপস্থিতিতেই ড. এলকে চ্যাং ডিজিটাল ক্যালিপারের সাহায্যে সামাস্থার মুখ হাঁ করার পর ঠোঁটের ওপর থেকে নিচ পর্যন্ত মাপ নেন। এরপরই গিনেস বিশ্ব রেকর্ডে অন্যদের পেছনে ফেলে ঠাঁই করে নেন সামান্থা।
গিনেস বুকে জায়গা পাওয়ার পর সামান্থা জানান, এই ৩১ বছর বয়সে এমন একটা বিষয়ে স্বীকৃতি পেয়েছি, যার জন্য সবসময় হীনমন্যতায় ভুগেছি। সব সময় চেয়েছি যে এটা যদি একটু ছোটো হতো। তবে এখন এটাই আমার জন্য সবচেয়ে সেরা অর্জন হয়ে দাঁড়িয়েছে।
৪ ইঞ্চি মুখের ফাঁকা নিয়ে গিনেস বিশ্ব রেকর্ডে পুরুষ ক্যাটাগরিতে শীর্ষে আছে যুক্তরাষ্ট্রের কিশোর আইজ্যাক জনসন। -যুগান্তর
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ইরানের ভূখণ্ডে গোপন সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা ও দুই ইরানি কর্মকর্তা। বুধবার আন্তর্জাতিক সংবা ...
আন্তর্জাতিক ডেস্ক: প্রবল ঝড় ও ভারী বৃষ্টির মধ্যে দেওয়াল ধসে পড়ে মার্গুদেবী মন্দিরে প্রাণ হারালেন ৬ জন ভক্ত। আহত হয়েছেন আরও ১৪ জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, ১২ মে সন্ধ্যায়, সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামে। ...
সব মন্তব্য
No Comments