ডেস্ক রিপোর্ট: মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশাধিকার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র নতুন বিধিনিষেধকে পেশাগত দায়িত্ব পালনে একটি প্রতিবন্ধকতা হিসেবে দেখছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বিসিবি যে হঠকারী সিদ্ধান্ত নিয়েছে, তা ক্রীড়া সাংবাদিকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। ডিআরইউ মনে করছে, এ ধরনের বিধিনিষেধ স্বাধীন ও মুক্ত সাংবাদিকতার স্বাভাবিক গতি বাধাগ্রস্ত করবে। একই সঙ্গে বিসিবি ও সাংবাদিক সমাজের মধ্যে অপ্রয়োজনীয় দূরত্ব তৈরি করবে, যা সামগ্রিকভাবে দেশের ক্রীড়াঙ্গনের জন্য ক্ষতিকর।
এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন ডিআরইউ’র সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। ডিআরইউ প্রত্যাশা করে, বিষয়টি পুনর্বিবেচনা করে বিসিবি শিগগিরই আরও দায়িত্বশীল ও সাংবাদিকবান্ধব অবস্থান গ্রহণ করবে।
ডেস্ক রিপোর্ট: দারিদ্র্যের সঙ্গে প্রতিদিন লড়াই করেও স্বপ্ন দেখা থামায়নি কিশোরী আলেয়া খাতুন। নাটোরের লালপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম জোতদৈবকির কৃষক পরিবারের এই মেয়ে এখন জেলার নারী ফুটবলের নতুন বিস্ময়। ‘ ...
স্টাফ রিপোর্টার: নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে ঘরের মাঠে প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্টে হারিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে সফরকারীদের ১০৪ রান ...
ডেস্ক রিপোর্ট: ব্রাজিল জাতীয় ফুটবল দলের ২০২৬ ফিফা বিশ্বকাপের ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াডে ফিরেছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ব্রাজিলের খ্যাতনামা সংবাদমাধ্যম গ্লোবো স্পোর্টস ও সাংবাদিক ডিয়োগো দান্তা ...
ডেস্ক রিপোর্ট: আসন্ন ফুটবল বিশ্বকাপের প্রাথমিক দল জমা দেওয়ার সময়সীমা শেষ হওয়ার আগেই ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। এ তালিকা থেকে পরে ২৬ জনের চূড়ান্ত দল বেছ ...
সব মন্তব্য
No Comments