ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এক বিবৃতিতে গতকাল রাতে গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগানোর ঘটনা গভীর উদ্বেগ, ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন। বিবৃতিতে তারা বলেন, দুবৃর্ত্তরা আগুনে মানুষ পুড়িয়ে নির্বাচন বানচালের জঘন্য চেষ্টায় লিপ্ত হয়েছে। বিবৃতিতে তারা দুস্কৃতকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আহবান জানান। বিবৃতিতে তারা ট্রেনে আগনে পুড়ে নিহত ও আহতদের প্রতি গভীর শোক ও সমাবেদনা জানান।
অপর বিবৃতিতে কমরেড রাশেদ খান মেনন বলেছেন, নাশকতা করে নির্বাচনকে ঠেকানো যাবে না। তিনি বলেন, ২০১৪ সালে এর চেয়েও বেশি নাশকতা ও জ¦ালাও পোড়াও নির্বাচন ঠেকাতে পারেনি বিএনপি—জামাত। এবারও পারবে না। মেনন বলেন, বিএনপি—জামাতের উচিত গ্রাম—গঞ্জে এসে দেখে যাওয়া উচিত নির্বাচন কতখানি উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। দেশবাসীকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে মেনন বলেন, বিএনপি—জামাত ভোট বর্জন বা অসহযোগের কথা বলছেন তাদের নাশকতার চক্রান্ত ধরা পড়ে গেছে।
স্টাফ রিপোর্টার: জুলাই সনদ ও গণভোট নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে এবং সরকারের ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গঠনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে। বুধবার ২১ মে নগরীর সাতটি ...
স্টাফ রিপোর্টার: বিচার বিভাগীয় সচিবালয় বিলুপ্ত করার সিদ্ধান্তকে ‘বিচার বিভাগের ওপর চপেটাঘাত’ হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার পথ রুদ্ধ করা ...
স্টাফ রিপোর্টার: পুরনো ধারাবাহিকতা ভেঙে জনগণের জন্য বাজেট প্রণয়নের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। কর ব্যবস্থাপনা শক্তিশালী করা, অনলাইনে সমন্বিত ও ফেসলেস কর ব্যবস্থা চালুসহ বিভি ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার (সাবেক মন্ত্রী) অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় সিসিইউতে রয়েছেন। জাতীয় পার্টির (একাংশ) দফ ...
সব মন্তব্য
No Comments