ডেস্ক রিপোর্ট: ঝিনাইদাহ-২ আসনের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে ঢাকা সাভােরের নবীনগর থেকে তাকে আটক করা হয়।
পুলিশের বিশেষ আইন ও গণমাধ্যম শাখার সহকারি পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তাহজীব আলম সিদ্দিকীকে হত্যা, ভাংচুর ও অগনিসংযোগের অভিযোগে একাধিক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
২০১৪ সালে ঝিনাইদাহ-২ (সদর আংশিক-হরিণাকুন্ড) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসিবে সংসদ সদস্য নির্বাচিত হন তাহজীব আলম সিদ্দিকী। ২০১৮ সালে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য হন। ২০২৪ সালে দ্বদশ নির্বাচনে নৌকা প্রতীকে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান তিনি।
তাহজীব আলম সিদ্দিকী মুক্তিযুদ্ধের আগে ও পরে ছাত্রলীগের নেতৃত্ব দেয়া নূরে আলম সিদ্দিকীর ছেলে। মুক্তিযুদ্ধের সংগঠক নূরে আলম সিদ্দিকী ১৯৭০ থেকে ১৯৭২ সালে বাংলাদেশ ছাত্র লীগের সভাপতি ছিলেন।বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ চার ছাত্র নেতার একজন, যাদের তখন 'চার খলিফা' হিসেবে অভিহিত করা হত।
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবীতে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার শিকার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের পরিবারের সঙ্গে দেখা করতে তার বাসায় গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার ২১ মে রাতে ...
স্টাফ রিপোর্টার: জলবায়ু সংকট নিরসনে সরকারি, বেসরকারি ও উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত যৌথ উদ্যোগ জরুরি বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। পরিবেশ অধিদপ্তরের সীমাবদ্ধতা কাটিয়ে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে আন্তঃপ্রত ...
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির দিনগুলোতে মেট্রোরেল চলাচলের বিশেষ সময়সূচি প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে ঈদের দিন মেট্রোরেল সেবা সম্পূ ...
কুমিল্লা অফিস: দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী এখনো মাঠে দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, অনেক সৈনিককে ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে। তবে ...
সব মন্তব্য
No Comments