স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের ফতুল্লায় যাত্রীবাহী লঞ্চ থেকে দুই দিনের মুমূর্ষু নবজাতককে রক্ষা করলো কোস্ট গার্ড।
শুক্রবার ( ২২ আগস্ট ) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গতকাল ২১ আগস্ট বৃহস্পতিবার রাতে জনৈক এক মা তার মুমূর্ষু দুইদিনের নবজাতককে কৃত্রিম অক্সিজেন সহকারে উন্নত চিকিৎসার জন্য 'এম ভি মিতালী-০৭' লঞ্চ যোগে ভোলার ইলিশা হতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। লঞ্চটি আজ শুক্রবার ভোর ৪ টায় ফতুল্লা লঞ্চঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে অক্সিজেন সিলিন্ডার খালি হয়ে যায়। এতে উক্ত নবজাতকের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে এবং জীবনের ঝুঁকি দেখা দেয়। তৎক্ষণাৎ একজন নিকট আত্মীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করে সহায়তা চাইলে, কোস্ট গার্ড অবগত হয়।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাগলা হতে একটি মেডিক্যাল টিম তৎক্ষণাৎ একটি অক্সিজেন সিলিন্ডারসহ হাই স্পিড বোট যোগে উক্ত লঞ্চে গমন করে। অতঃপর মেডিকেল টিম নবজাতককে দ্রুত অক্সিজেন প্রদান করে এবং উক্ত লঞ্চ যোগে সদরঘাটে নিয়ে আসে।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য নবজাতককে অ্যাম্বুলেন্স যোগে ধানমন্ডি মা ও শিশু হাসপাতালে স্থানান্তর করা হয়।
তিনি আরও বলেন, জনসেবায় কোস্ট গার্ডের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments