প্রতাপ হোড়, সাতক্ষীরা : সাতক্ষীরার তালায় ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে তানিয়া খাতুন (২২) নামের এক নারী নিহত হয়েছে। সে খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের রামনগর গ্রামের লুৎফর রহমানের মেয়ে। এ সময় তার ৪ বছর বয়সী শিশুকন্যা তাবাচ্ছুম গুরুতর আহত হয়। মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে খুলনা-পাইকগাছা মহাসড়কের তালা উপজেলার গঙ্গারামপুর পাকার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় পুলিশ ঘাতক ট্রাকটি তাদের হেফাজতে নিয়েছে এবং ট্রাক চালক সাদ্দাম হোসেনকে আটক করেছে।
নিহতের ভাই হাবিবুর মোড়ল জানান, তার বোন তানিয়া খাতুন চার বছরের শিশুকে নিয়ে মঙ্গলবার তালায় ডাক্তার দেখিয়ে ইজিবাইকে বাড়ি ফিরছিল। এ সময় খুলনা-পাইকগাছা মহাসড়কের তালার গঙ্গারামপুর পাকার মাথা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক (যার নম্বর ঢাকা মেট্রো-ট-১৩-৬০৫৯) ইজিবাইককে ধাক্কা দেয়। এ সময় ইজিবাইক থেকে ছিটকে রাস্তায় পড়লে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। আহত হয় শিশু তাবাচ্ছুম বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকটি থানা হেফাজতে রয়েছে। চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
সব মন্তব্য
No Comments