ডেস্ক রিপোর্ট: সিলেট ও উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির চরম অবনতিতে নদী ভাঙনে গ্রামের পর গ্রাম বাড়ীঘর, শিক্ষা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলিন এবং ফসলী জমি ডুবে জনজীবন বিপর্যস্ত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “সিলেটের সুনামগঞ্জ এবং তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাট, কুড়িগ্রাম সহ যমুনার পানি ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় তীব্র নদী ভাঙ্গনে গ্রামের পর গ্রাম নদীগর্ভে ডুবে যাওয়ায় আমি উদ্বেগ প্রকাশ করছি। বন্যা ও নদী ভাঙনে উপদ্রুত অসহায় মানুষদের প্রতি আমি জানাচ্ছি গভীর সহমর্মিতা। ভয়াবহ বন্যা ও নদী ভাঙন মোকাবেলায় সরকারের কার্যকর কোন পদক্ষেপ না থাকায় বিভিন্ন অঞ্চলের বন্যা কবলিত মানুষ দিশেহারা হয়ে পড়েছে। নদী ভাঙনে গৃহহারা মানুষ খাদ্য, বস্ত্র ও চিকিৎসার অভাবে দূুর্বিষহ অবস্থার মধ্য দিয়ে দিনাতিপাত করছে। অথচ সরকারের তরফ থেকে কোন জরুরী তৎপরতা নেই। জনগণের প্রতি বর্তমান গণবিরোধী সরকারের কোন দায়িত্ববোধ নেই বলেই অসহায় মানুষকে সাহায্য না দিয়ে নিস্ক্রিয় ভূমিকা পালন করে। আমি অবিলম্বে সিলেট, সুনামগঞ্জ, লালমনিরহাট ও কুড়িগ্রাম সহ দেশের যে সকল অঞ্চল বন্যা ও নদী ভাঙনের কবলে পড়েছে, সেই সব এলাকায় জরুরী ভিত্তিতে সরকারী ত্রাণসামগ্রী পৌঁছানোর জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় সকল পর্যায়ের নেতাকর্মী সহ স্বচ্ছল ও বিত্তবান মানুষকেও দ্রুততার সাথে দেশের বিভিন্ন এলাকায় বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে উদাত্ত আহবান জানাচ্ছি।”
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনে ঢাকা শহর ১৮ বছর পিছিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ...
স্টাফ রিপোর্টার: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৬ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়ে উন্নয়নের মাধ্যমে চমক দেখাতে চান ডেমরা থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও তরুণ নেতা মো: আজিজুল হক আজিজ (এমবিএ)। ক্লিন ইমেজ ...
স্টাফ রিপোর্টার: হত্যার অভিযোগে করা ১২টি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে তাঁর কারামুক্তিতে এখন আর ক ...
স্টাফ রিপোর্টার: সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জেরে ড. মুহাম্মদ ইউনূস এবং তার সহযোগীরা বর্তমানে জনগণের ঘৃণা ও অভিশাপের কারণ হয়ে দাঁড়িয়েছেন। শনিবা ...
সব মন্তব্য
No Comments