স্টাফ রিপোর্টার: গণতন্ত্র পুনরুদ্ধারে, দেশ ও দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় ১২ দলীয় জোটের সকল দল একমত হয়েছে বলে জানিয়েছেন জোটের নেতৃবৃন্দ।
জোট নেতারা বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে, দেশ এবং দেশের বাইরে থেকে যেকোন ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য জোটের দলগুলো রাজপথে একত্রিতভাবে মোকাবেলা করবে।
সোমবার বিকালে খিলগাঁওস্থ জাপার কার্যালয়ে ১২ দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দারের আমন্ত্রণে জোটের শীর্ষ নেতৃবৃন্দ জাতীয় পার্টি (জাফর) কার্যালয়ে ইফতার পূর্ববর্তী এক সভায় নেতারা এসব কথা বলেন।
সভায় নিজেদের মধ্যে অতীত ভুল ত্রুটি কাটিয়ে ১২ দলীয় জোটকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়। পাশাপাশি বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে দ্রুত জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান।
১২ দলীয় জোট প্রধান এবং জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে বৈঠকে অংশগ্রহণ করেন জোটের মুখপাত্র এবং বাংলাদেশ এলডিপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন সেলিম, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিংকন, প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী আব্বাস খান, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সহসভাপতি রাশেদ প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্যজোট মহাসচিব মাওলানা আব্দুল করিম, নয়া গণতান্ত্রিক পার্টি সভাপতি মাস্টার এম এ মান্নান, জমিয়ত উলামা ইসলামী বাংলাদেশের সাংঠনিক সম্পাদক মুফতি জাকির হোসেন, বাংলাদেশ এলডিপি মহাসচিব তমিজউদ্দিন টিটু, লেবার পার্টির মহাসচিব মো: আমিনুল ইসলাম প্রমুখ।
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ঝালকাঠি জেলা শহরসহ নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর মুক্তির দাবি ...
ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার ১৮ মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অন ...
সব মন্তব্য
No Comments