ডেস্ক রিপোর্ট: ভালোবাসা দিবসে প্রকাশিত হল জনপ্রিয় সংগীতশিল্পী তৌফিক আহমেদ প্রিয়’র কন্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটি প্রকাশিত হল আজ বিশ্ব ভালোবাসা দিবসে। এএসএম তারেকের পরিচালনায় গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন প্রিয় ও নন্দিনী ঘোষ চন্দ্র। গানটি প্রযোজনা করেছেন নুসরাত আহমেদ বন্যা ও নিলুফার ইয়াসমিন চাঁদনি।
‘একা ভেজে কাক, ভিজে যাক, ভেজে মন আজ তবে থাক তোমার আর নেই প্রয়োজন’-এমন কথার গানটি প্রকাশিত হয়েছে শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে।
গানটি প্রসঙ্গে প্রিয় বলেন, “এটি নিরেট একটি প্রেমের গান, প্রেমে যে অভিমান থাকে সে অভিমান মাখা ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে এ গানে। মুন ভাই অনেক আগে থেকেই আমার জন্য একটি গানের পরিকল্পনা করছিলেন। গানটি যখন তিনি তৈরি করেন তখন আমাকে ভেবেই তৈরি করেন। যখন প্রথম তার কন্ঠে গানটি শুনি আমি মুগ্ধ হয়ে যাই। তারপরই গানটি আমার কন্ঠে ধারণ করি। আশা করি শ্রোতারাও গানটি পছন্দ করবেন। ভালোবাসায় ভরে উঠুক পৃথিবী।”
পারিবারিকভাবে গানের আবহেই বেড়ে উঠেছেন তৌফিক আহমেদ প্রিয়। ২০০৬ সালে বুলবুল ললিতকলা একাডেমি থেকে ক্লাসিক্যাল মিউজিক ও নজরুল সঙ্গীতে গ্র্যাজুয়েশান সম্পন্ন করেন তিনি। ২০১০ সালে চ্যানেল আই সেরা কন্ঠে অংশগ্রহণের মধ্য দিয়ে বড় মঞ্চে গাইবার সুযোগ মেলে। প্রথম একক গান প্রকাশিত হয় ২০১২ সালে তারই নিজের লেখা ও সুরে জয় শাহরিয়ারের সংগীত পরিচালনায় ‘নতুন দিনের গান’ নামের মিক্স অ্যালবামে।
২০১৫ সালে হাবিব ওয়াহিদের সংগীত পরিচালনায় প্রথমবারের মতো একটি পন্যের জিঙ্গেল করেন। জনপ্রিয় সংগীতশিল্পী আরমিন মুসার ঘাসফড়িং কয়্যারে নিয়মিত গাইতেন। সেখান থেকেই বাংলা গানের আন্তর্জাতিক প্লাটফর্ম উইন্ড অব চেঞ্জ-এ সুযোগ পেয়ে যাওয়া কয়্যার শিল্পী হিসেবে। কৌশিক হোসেন তাপসের সংগীত পরিচালনায় উইন্ড অব চেঞ্জ-এর অনেক গানে কয়্যার শিল্পী হিসেবে পারফর্ম করা ছাড়াও দু’টি একক গানেও পারফর্ম করেন তিনি। এর পরপরই শ্রোতাদের কাছে শিল্পী হিসেবে ব্যাপকভাবে পরিচয় ঘটে তার। ২০২৩ সালে মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় উনিশ-২০ চলচ্চিত্রে প্রথমবারের মতো প্লেব্যাকও করেন। প্রতিবছর নিয়মিত বিরতিতেই গান প্রকাশ করছেন এ শিল্পী।
প্রিয় জানান ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত ‘ভেজা কাক’ গানটি ছাড়াও এ বছর তার বেশ কিছু একক গান তৈরির প্রস্তুতি চলছে। প্রথম অ্যালবামটিও প্রকাশিত হবে এ বছর। শুধু সলো ট্র্যাক নয়, নিজের ব্যান্ড নিয়েও পথ চলছেন প্রিয়। ‘অনুরণ’ নামের এ ব্যান্ডটি ইতিমধ্যেই ত্রিশের বেশি স্টেজ পারফর্ম করেছে। প্রিয় জানান, স্টেজ শো চলমান থাকবে। পাশাপাশি ব্যান্ডের প্রথম গানটিও এ বছরই প্রকাশিত হতে যাচ্ছে।
গানের লিংক
https://www.youtube.com/watch?v=5JKYjDOmy9Q
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
ডেস্ক রিপোর্ট বরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা ‘মঞ্চসারথি’ আতাউর রহমান সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ ...
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
সব মন্তব্য
No Comments