ডেস্ক রিপোর্ট: সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২ নভেম্বর) বিকালে রাজধানীর পল্টন এলাকা দিয়ে যাওয়ার সময় একটি মিছিল থেকে তার ওপর হামলা করা হয়। এসময় তার গাড়িতে ভাঙচুর এবং সঙ্গে থাকা সরকারি গানম্যানের উপরও হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের সহকারী কমিশনার (এসি) আবুল হাসান জানান, তারা ওই হামলার কথা শুনেছেন। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে গিয়েছেন, তিনি সেখানে গিয়ে বিস্তারিত জানতে পারবেন।
পল্টন থানার ওসি সালাউদ্দিন মিয়া বলেন, উনার গানম্যানের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে যাই। ঘটনাটি পুলিশ হাসপাতালের সামনে ঘটেছে বলে জেনেছি। গাড়ির ড্রাইভার এবং গানম্যানকে আসতে বলা হয়েছে এবং অভিযোগ দিলে আমরা অভিযোগ নিবো।
বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক জানান, পল্টনের ফকিরাপুল মোড়ে তার ওপর হামলা করা হয় বিএনপির মিছিল থেকে। তার গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং দুর্বৃত্তরা তাকে, তার গাড়ির ড্রাইভার ও গানম্যানকে কিল, ঘুষিসহ মারধরও করেছে।
আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহার পর ঘরে ফেরা যাত্রীদের ভ্রমণ নির্বিঘ্ন করতে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে আজ শনিবার বিক্রি হচ্ছে আগামী ২ জুনের যা ...
ডেস্ক রিপোর্ট: ঢাকার ব্যস্ততম মার্কেট গাউছিয়াতে নারীদের প্রতিনিয়ত যৌন হয়রানির শিকার হতে হয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শ ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, মহাসড়কে যানজট, চাঁদাবাজি ও অতিরি ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, দেশের গণতন্ত্রকে সুসংহত করতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিষ্ঠার সাথে কাজ করে গেছেন। দেশের ...
সব মন্তব্য
No Comments