ফরিদপুর থেকে সাজ্জাদ হোসেন সাজু: ফরিদপুরের সদরপুর উপজেলার মনিকোঠা বাজারে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় হীরা (১৯) নামে একজন গুরুতর আহত হন।
আজ শুক্রবার বিকেলের দিকে উপজেলার আকোটের চর ইউনিয়নের মনিকোঠা বাজারের পাশে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন সদরপুর উপজেলার হানিফের ডাঙ্গী এলাকার আ. গফফারের ছেলে রিমন (১৮), অপরজন একই উপজেলার সারেংডাঙ্গী এলাকার ইউনুস মাস্টারের ছেলে তামিম (১৭)। আহত হীরা একই উপজেলার হানিফের ডাঙ্গী এলাকার লুৎফর রহমানের ছেলে।
জানা যায়, মোটরসাইকেলযোগে সদরপুর থেকে মনিকোঠা যাওয়ার পথে সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নের মনিকোটা বাজারের পাশের পাকা রাস্তায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সদরপুরগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে তামিম ও রিমন এবং মো. হীরা নামের তিনজন মারাত্মক আহত হন। খবর পেয়ে সদরপুর থানা পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে রিমন ও হীরাকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং তামিমকে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তামিম ও রিমনকে মৃত ঘোষণা করেন। আহত হীরা সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
সড়ক দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করেছেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার।
ওসি বলেন, ‘দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। এ ঘটনায় সদরপুর থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
সব মন্তব্য
No Comments